আমি তাকে বলিনি আমার হাত ধরে বসে থাকতে ...
অথবা আমি ছক কেটে দিইনি -সে কত দূর যেতে পারব...
আমি চুপ চাপ তার চলে যাওয়া দেখেছি..
মন ভাঙ্গার করুন বাশির সুর একা একা শুনেছি...
আমি তাকে কখনোও পেছন থেকে ডাকিনি...
এক পা দু পা করে গুনেছি তার দূ্রত্ম...
পায়ের ছাপ হাতে ছুয়ে দেখেছি ... যে পথে সে শেষ বার এসেছিল...
ক দিন যাবৎ চুলে একটা এনা চেনা গন্ধ ...
তার হাতের হিংস্র্তার ছাপ এখানে ওখানে...
আমি তার দেয়া এক একটি দান... ঐশ্বর্যের মতন নিয়ে বুকে তুলি...
আমি তাকে বলিনি...ভালবাসতে-শুধু চুপচাপ তার চলে যাওয়া দেখিছি...
প্রার্থনায় তার সুখ এঁকেছি...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




