রাত্রির আবিরে নীলাম্বর শাড়ি পরে...
শরীরে যদি শস্যের সুবাস, মাটির গন্ধ ভাসে...
আমি একতারা,বাউল গান...
তুমি আমার এক দীপ্ত যুবক লালন...
পৌরুষ আবৃত ভেদ করে তোমার ভেতর ছুয়েছি...
উষ্ণতার অধীশ্বরে তোমারে পেয়েছি...
আচঁল বিছিয়ে দিয়েছি ... তুলে নাও আমার মরণ...
নিঃশ্বাসে কাঁপে নিঃশ্বাসের মায়া...
প্রেমময় কাব্যের শপথ হাতে নিয়ে,
এসেছি তোমারো দ্বারে, দেবে কি একটু খানি ছাঁয়া?
জীবনের স্পর্ধা...মৃত্যুর পিঞ্জর ভেঙে আমি তোমাতেই বাচি ...তোমাতেই হারি...
দারুণ আহত আজ শিরা-উপশিরা ...
রক্তবর্ণ অনার্য আমার এ পিঠ অপিঠ, আজোও তোমাতেই পাই খুজে স্বস্তির মন্ত্র...
আত্মবিক্রয়ের খেলা খেলি,
তোমাতেই বাচি ...তোমাতেই হারি...
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




