কতটুকু কাছে গেলে একটা মানুষকে কাছের বলা যায়?
কতটুকু দূরে চলে গেলে তাকে দূরের মানুষ ?
কতটুকু দাগ কেটে রাখলে কাওকে বেধে রাখা যায়?
কতটুকু কাছের হলে তার না বলা সব কথার অর্থ বোঝা যায়...
তার নীরবতা সবটুকু পড়ে নেয়া যায় ...?
একটা মানুষ কতটা কাছের হলে তার কথা ভাবা মাত্রই ঠোটে একটা মলিন হাসি চলে আসে,
কেই বা জানে কার কে কতটা কাছের,
কেই বা মাপতে পারে কাছে দূরের দাড়িপাল্লা...
কেউ কেউ অনেক দূরে থেকেও থাকে আত্মার অনেক কাছে,
আর কেউ কেউ কাছে থেকেও অনেক দূরের...............
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




