তোমারে কি কেউ পেয়েছে আমারি মতন করে?
কেউ কি এনেছে কভু ঘুম ওই দুচোখে...
আমার মতন করে ,কেউ কি তোমারে পেরেছে চিনিতে...
লাল চোখ,
অবাক চাহুনি...
শক্ত হাতের স্পর্শ.. কেই বা ছুয়েছে আমারি মতন করে ?
তোমার যতটুকু কাছে পেরেছি আসিতে ,
ছায়ার মতোন ,কায়ার মতন ...
উল্লাস ঢেউয়ের মতন বেধেছি মায়াতে...
আমার মতন করে ,কেউ কি তোমারে পেরেছে চিনিতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


