somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন চাক্ষুষ প্রমান ছাড়া কেন এত সহজেই আমরা নাফিসের ঘটনা বিশ্বাস করলাম ?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এফ বি আই বলেছে চিলে কান নিয়েছে........
তাই বলে চিলের পেছনে দৌড়াচ্ছেন ?


কি প্রমান দেখে বিশ্বাস করলেন যে সেদিন সকালে "ক" সময়ে ফেড রিসার্ভ ব্যাংকের "খ" অংশের সামনে "গ" মডেলের একটা ভ্যান নাফিস নামের একটা ছেলে পার্ক করেছে এবং পরে সেটার ভেতরে ডামী এক্সপ্লোসিভ পাওয়া গেছে ?

আমরা কি এখনো পর্যন্ত নাফিসের মুখ থেকে কিছু শুনেছি ?

না।

বোমা হামলা কি হয়েছে ?

না

একটা ভ্যান চালিয়ে নাফিস সেটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে পার্ক করেছে সেটার কোন রেকর্ডেড ভিডিও ক্লিপ্স আছে ?

না

আন্ডার কভার এফ বি আই এজেন্ট যদি নাফিসকে নিয়ে এই গেইমটা খেলতে পারে , তাকে অ্যারেস্ট করার সব সেটআপ রেডি রাখে , তাহলে প্রমান হিসেবে পথচারির বেশে গোপন ক্যামেরা দিয়ে এটা ভিডিও রেকর্ড করলো না কেন - যে নাফিস একটা ভ্যান চালিয়ে সেটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে পার্ক করেছে ?
যুক্তি মেলে ?

না

নাফিস কে অ্যারেস্ট করার পর কোন পথচারী যারা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে দিয়ে আসা যাওয়া করেছে তাদের কেউ কি মিডিয়াকে ফোন করে এখনো জানিয়েছে যে - এই রকম একটা ভ্যান আমরা ফেড রিজার্ভ ব্যাংকের সামনে পার্ক করা দেখেছি ?

না

তাহলে সেখানে কি আদৌ কোন ভ্যান ছিলো ?

তাহলে আমরা কি দেখে বিশ্বাস করলাম যে নাফিস নামের ছেলেটা বোমা হামলা করতে চেয়েছিল?

সারা পৃথিবীতে এখন সিসিটিভির ক্যামেরা বেড়ে গেছে। কেন ?
আনসার্টেন সন্ত্রাসী হামলা গুলোতে সাসপেক্টকে পরে যাতে সিসিটিভি ফুটেজ দেখে বের করা যায়।
লন্ডনে ৭/৭ বোম্বিং এর সময় টিউব স্টেশনের সিসিটিভির ফুটেজ দিয়ে পাকিস্তানী বোম্বার পোলাপান গুলাকে সনাক্ত করা হইসিলো।

নাফিসের ঘটনাটা আনসার্টেন ছিলো না।
আন্ডারকভার এফবিআই এজেন্ট সব জানতো , সবই সার্টেন ছিলো।
কবে , কখন , কোথায় কিভাবে ঘটনাটা ঘটবে- সবই সে জানতো।
সেভাবে তার সেটআপ ছিলো - পয়েন্ট "এ" তে এজেন্ট "এ" , পয়েন্ট "বি" তে এজেন্ট "বি" , চারদিক থেকে ঘিরে ধরে নাফিসকে আটকানো হয়েছে ।

এরকম একটা সার্টেন ঘটনায় এফ বি আই এজেন্ট হিডেন ক্যাম ব্যবহার করলো না কেন পুরো ঘটনার চাক্ষুষ প্রমান রাখার জন্য।
আমরা তাহলে সেই রেকর্ডেড ভিডিও ক্লিপসে দেখতে পারতাম - নাফিস নামের ছেলেটা একটা ভ‌্যান চালিয়ে এসে ফেড রিসার্ভ ব্যাংকের সামনে পার্ক করেছে এবং পার্ক করে গাড়ী ছেড়ে অন্য দিকে সরে যাচ্ছে।

বাংলাদেশী আম্পায়ার নাদির শাহের ম্যাচ ফিক্সিং কিংবা তেহেলকা ডট কমের এজেন্টের কাছ ইন্ডিয়ান মন্ত্রির ঘুষ খাওয়ার ঘটনা গুলোর হিডেন ক্যাম ভিডিও আছে , এরকম আরো অনেক পাওয়া যাবে একই ধরনের ঘটনায়।

নাফিসের বেলায় পাওয়া গেলোনা কেন ?

এফ বি আই / সি আই এ - এরা কি সত্যবাদী যুধিষ্ঠির এ ধরনের ঘটনা গুলোতে?
২৩টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×