somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ গুলশানের হলি আর্টিজান এবং সাধারণ মানুষের দুর্ভোগ

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুর্ভোগ শুরু হয়েছিলো ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে হত্যার ঘটনার মধ্য দিয়ে। তখনকার দুর্ভোগ ছিল রিক্সা চলাচল বন্ধ করে দেয়া, সি,এন,জী চেক করা, হাটা চলা অবস্থায় পথচারীকে থামিয়ে কই যাবেন ক্যান যাবেন কি জন্য যাবেন প্রশ্ন করা পর্যন্ত সীমাবদ্ধ। তবু চলা যেত।
কিন্তু এবার হলি আর্টিজান হামলার ঘটনার পর যেন সকল দোষ নন্দ ঘোষদের ঘাড়েই চাপিয়ে দিলো। নন্দ ঘোষ হচ্ছি গিয়ে আমরা, মধ্যবিত্ত প্রাইভেট কারহীন আমজনতা।
বনানী থেকে গুলশান দুই আসার জন্য আগে রবরব পরিবহন, বিহঙ্গ, ট্রাস্ট বাসগুলো পাওয়া যেত পাশাপাশি সি,এন,জী শেয়ার করে যাওয়া যেত; আর কিছু পাওয়া না গেলে রিক্সা দিয়ে ভেতর দিয়ে গুলশান যাওয়া যেত আই মিন কিছু একটা অপশন অন্তত থাকতো। হলি আর্টিজান ঘটনার পর, বাস গুলো বন্ধ, রিকশা একদম বন্ধ।সি,এন,জী যা দুই ৪ টা আছে তাতে ছেলেদের সাথে তাল মিলিয়ে লম্ফ জম্ফ করে ওঠা কিছুতেই সম্ভব হচ্ছে না, অথবা সম্ভব হলেও পুলিশ চেকিং এর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, ফলস্বরূপ অফিস লেট। এক্ষেত্রে এত বড় সমস্যার মধ্য দিয়ে ইমপ্লয়িরা যাচ্ছে অফিস যেন তা জানেই না।
অফিসে ৯ টায় এন্ট্রি পাঞ্চ ৯টায়ই করতেই হবে, ৫ মিনিট লেট হলেও লেট ১ ঘণ্টা লেট হলেও লেট। আর ৩ দিন লেট হলে একদিনের বেতন কাটা। ডিসগাসটিং পেইন।
এই হল মধ্যবিত্তের কপাল।
এর ভেতর প্রাইভেটকার গুলো মাইক্রোবাস গুলো বেশ স্বচ্ছন্দেই চলছে, তাদের কে চেক পোষ্টে কখনো চেক করতেও খুব একটা দেখছিনা, তারা সি,এন,জি, টুকটাক বাইক চেকিং এবং পথচারীদের জিজ্ঞাশাবাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই যে রুলস গুলো করছে পাবলিক বাস, রিক্সা, সি,এন,জী বন্ধ করে, তারা এগুলো করে সিকুরিটির কি উদ্ধার করছে আমার বোধগম্য হচ্ছে না। তারা কি ভাবছে আই এস জঙ্গিরা পাবলিক বাস, পুরান নড়বড়ে রিক্সা (গুলশানের সব রিক্সা এনটিক, আমার মনে হয় একেকটা একশো বছরের পুরান, চাইলে এইগুলারে যাদু ঘরে রাখার উদ্যোগ নিয়ে দেখতে পারে) এবং সি এন জী শেয়ার করে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলশান ঢুকবে জঙ্গিরা? তারা প্রাইভেট কার মাইক্রো বাস ইউস করবে না?? এটা তো ৫ বছরের বাচ্চাও বুঝবে, শ্রদ্ধেয় আইন শৃঙ্খলা বাহিনী কেন বুঝতেছেনা!! আমি প্রায়ই দেখি একেকটা বড় সর মাইক্রো বাস চেক দূরে থাক অন্তত জিজ্ঞেস তো করবে কই যাইবেন ওসব প্রক্রিয়া ছাড়াই ভেতরে যেতে দিচ্ছে। তাদের সাথে কথা বলতেই যেন সাহস হয় না পুলিশদের।
পাবলিক যানবাহন বন্ধ করায় অবশ্য গুলশানের খান্দানি লোকজনের বেশ লাভ হইছে, রাস্তার মধ্যে এখন শুধু খান্দানি জনগনের গাড়ি চরবে। আমরা গরীব তাই কেবল আমরা দুর্ভোগ পোহাবো।
আর ভাললাগেনা, প্রতিদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত। অফিস করার এনার্জি হারিয়ে ফেলছি দিন দিন ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×