somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমুদ্র দেখার ইচ্ছে ছিল যখন একটু বোঝার বয়স হয়েছিলো তখন থেকেই, কিন্তু সে সুযোগ কখনোই হয়ে ওঠেনি। এবার যখন অফিস থেকে
সেন্টমার্টিন যাবার কথা উঠলো ৩০/৪০ জন দল বেঁধে সমুদ্র দেখতে যাচ্ছে, বাসায় ফিরে আমার মা কে ভীষণ অনুরোধ করলাম, মা কে এ যাবত কাল এই জাতীয় কিছু বললে কখনোই পারমিশন দিতো না, এই জন্য না যে আমার উপর তার বিশ্বাস নেই, পারমিশন দেয়নি আমার সিকিরিউটির জন্য, কিন্তু এইবার যখন খুব রিকুয়েস্ট করলাম কদিন আগে এক্সিডেন্ট করা জেনির কথা বললাম যে আমি যদি এভাবে এক্সিডেন্ট করে ওর মত স্মৃতি হারিয়ে ফেলি তখন তো আর বুঝবোই না সমুদ্র কি! এসব কথা বলা অবস্থায় মা আমাকে অবাক করে থামিয়ে দিয়ে রাজি হয়ে গেলো।

কিন্তু সত্যি বলতে কি আজ যখন দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন চলেই এলো আমার আর যেতেই ইচ্ছে করছেনা, হায় এই ধুলো বালি জ্যামের শহর ফেলে আমি যেন কোথাও যেতে চাইছি না,
আমার কি হল! আমি কি আমার সারাটা জীবন ঢাকায় কাটিয়ে দিয়ে একঘরে ঘরকুণো হয়ে গেলাম!! তবে আমি যে দেশ বিদেশ ঘুরে ঘুরে ফটোগ্রাফি করার স্বপ্ন দেখি তার কি হবে!! আমি এত একঘরে কবে হলাম! ভেবে ভেবে শংকিত হচ্ছি, না জানি কতই না বাজে হবে এই কক্সবাজার, সেন্টমার্টিন, ছেড়া দীপ ভ্রমন!! বাজে বাজে বাজে।
সব পোটলা পাটলি গুছিয়ে অফিসে এসেছি এখান থেকেই সবাই মিলে রওয়ানা দেবো, আমার বিশাল দুই দুইটা ভ্রমন ব্যাগ নিয়ে বাসে উঠতে উঠতে এক হেল্পার কে ব্যাগ দিয়ে এমন চাপা দিয়েছি ( দরজায় দাঁড়িয়ে ছিল কিনা) সে বার বার বলল মামা এম্নে এই সব ব্যাগ ধরে নাকি আমি যেই ব্যাথা পাইছি! জবাবে আমি হেসে দিয়েছি কি করবো এত ব্যাগ টানায় অভ্যস্ত না যে!
ভাবছি এখানকার সব কিছু কি ভীষণ ভাবেই না মিস করবো আমি, এই হেল্লপার, এই বাস, এই পাশে বসা মেয়ে যাত্রীটি, এই যে চেকপোস্টের পুলিশ গুলা, এই যে ঢাকা চাকা বাসটা, এই যে প্রতিদিনের গুলশান মোড়ের সকাল, অফিস, অফিসের টেবিল, কফির মগ, প্রতিদিনের ব্যস্ত ফাইলগুলো আমার! সব কিছু মিস করবো আমি।

ভীষণ একলা হয়ে যাচ্ছি আরও দূর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর
আয় একটিবার তুই সন্ধ্যা নামার আগে
আয় একটিবার তুই বুকের বারান্দায়
আয় একটি বার তুই অভিমানে রাগে
আয় একটিবার তুই বাক-বিতন্ডায়
তোকে বুঝতে থাকার চেষ্টায়
আমি পেরুচ্ছি রোদ্দুর
আমি একলা হেঁটে যাচ্ছি সমুদ্দুর

___রুদ্র গোস্বামী





সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×