somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিম

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই দেখি সামহোয়্যারইন ব্লগে অনেকেই অনেক অসুবিধার কথা জানায়, কিন্তু একটা ব্যাপার নিয়ে কখনো কাউকে কিছু বলতে দেখিনি, হতে পারে আমি ছাড়া আর সবাই এতে কমফোর্টেবল।
কিন্তু অনেকদিন অনেক সময় এই ব্যাপারে কনফিউসড হয়েছি।
আসলে এটা একটি সামান্যই অসুবিধার কথা। আর তা হচ্ছে নিক দেখে প্রায়ই বুঝতে পারিনা ব্লগার নারী না পুরুষ। বিশেষ করে কমেন্টের রিপ্লে দিতে গেলে এই সমস্যা প্রকট আকার ধারন করে।
কিছু কিছু নিক দেখলে বোঝা যায় সে নারী না পুরুষ যেমন নান্দনিক নন্দিনী, মানবী, জুন অথবা আমার মত যারা নিজের রিয়েল নাম ইউজ করে কিন্তু কিছু নিকের রিপ্লে দিয়ে প্রায়ই টেনশন হয় ভুল সম্বোধন করলাম নাতো!!
সব সময় তো সম্বোধন হীন আলাপ চালানো যায় না।
ব্লগারদের কি এমন কোন রুলস আছে যে তাদের জেন্ডার প্রকাশ করা নিষিদ্ধ! আমার কোন আইডিয়া নেই এই সম্পর্কে, তবে সে রকম যদি কোন সমস্যা না থাকে তবে সামহোয়্যারইন ব্লগ টিম এই অপশন চালু করলে আমার মত সহজ সরল :( মানুষ উপকৃত হবে।
বেশ কিছুদিন আমি ক্লে ডল কে ছেলে ভেবেছি তারপর একদিন দেখলাম কেউ একজন তাকে আপু বলে মন্তব্য করেছে,
পুলহ কে তো তার প্রোফাইল পিক আপডেটের আগ পর্যন্ত এক কিশোরী মেয়ে ভাবতাম! =p~
আমি ইহতিব আপু কে আপু বলে রিপ্লে দিয়ে তো পড়ে সে পুরুষ হইতে পারে এই চিন্তায় হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল!
এরকম অজস্র নিক আছে যা দেখে জেন্ডার অনুমান করা শক্ত হয়ে পড়ে যেমন এই মুহূর্তে যারা অনলাইনে আছে তাদের কিছু নিক তুলে দিচ্ছি পদ্ম পুকুর, সোজা সাপটা, উননের মুখ থেকে বলছি, কাজল ভ্রমরা, মনে নাই, গরল, কামের কথা কোন, একাকী উনমন, সপ্নবান, ঘারতেরা ইত্যাদি ইত্যাদি।
সহ ব্লগারদের সাথে দীর্ঘদিন ব্লগিং এর মাধ্যমে নিজের অজান্তেই একটা সু সম্পর্ক তৈরি হয়ে ওঠে অন্তত সে কারনে হলেও নিজেদের ভেতর জেন্ডার ভ্রান্তি থাকা ভীষণ অস্বস্তিকর বলে মনে করি। তবে যারা ইচ্ছে করে হাইড করতে চায় বা ফেক অথবা ভুল ইনফো দিতে চায় তাদের কথা ভিন্ন।
সবশেষে ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিম এবং ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×