somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার তোলা সাধারণ কিছু ছবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চমৎকার এই গ্ল্যাডিওলাস ফুলের চিত্র তুলেছি লালবাগ কেল্লার উত্তর দিকের বাগান থেকে। ঝকঝকে রোদের জন্যই কিনা কে জানে ছবির ফুলগুলো ঝকঝকে আকর্ষণীয় লাগছে, বাস্তবে কিন্ত অর্ধ মৃত এবং আকর্ষণ বিবর্জিত।।




অনেকক্ষণ থেকে দেখলাম উনি নানা ভাবে নানারকম পোজ দেখিয়ে দিচ্ছেন ছবির এই বেবিকে মাঝে মাঝে কোলে নিয়ে অন্য জায়গার দাড় করিয়ে নতুন উদ্যমে নতুন পোজে নতুন ভাবে ছবি তুলছেন, ছবি তোলা শেষ করে বেবীকে আদর করছেন নাক মুখের ঘাম মুছে দিচ্ছেন, আইস্ক্রিম কিনে খাওয়াচ্ছেন , অনুমান করলাম সে শিশুটির বাবা, সুখী বাবা। আর নিঃসন্দেহে শিশুটি পৃথিবীর ভাগ্যবতী শিশুদের একজন।।



উনারা খোলা ছাউনির নীচে দাঁড়িয়েছেন একটু নিরিবিলি কথা বলার জন্য। দিয়া বাড়ির পরিচিত দৃশ্যপট।।



র‍্যানডম লালবাগ থেকে তোলা ফুলের ছবি





















একবার আমি একসাথে অনেক কাজ করতে করতে ইউনিতে অনিয়মিত হতে হতে হঠাৎ একদিন আমার বান্ধবী নামের শত্রু লিপির ফোন পেলাম উনি টিভি উপস্থাপিকার স্বরে বললেন আমাদের বোর্ড টেস্ট এক্সাম হয়ে গেছে, তুই তো দিতে পারিস নাই, শুনেছি যারা ফাইনাল টেস্ট দেয়নি তাদের বোর্ড এক্সাম দিতে দেয়া হবেনা, তাছাড়া এটা থেকে ৩০ মার্ক ফাইনাল পরীক্ষায় এড হবে, যেহেতু তুই পরীক্ষা দিস নাই তুই তো এই মার্ক ছাড়া ভালো নাম্বার তুলতে পারবিনা। কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, সারাদিন অফিস করে ফিরে কেবল একটু ঘুমাইছি, ঘুমের মধ্যেই ফোন ধরে মাথায় আকাশ ভেঙ্গে পড়া কথা শুনতে শুনতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম তোর না পরীক্ষার ডেট জানানোর কথা?? ইউনিতে কাউরে আমি ফোন নং দেইনাই তুই ছাড়া, লিপি অ্যা উ জাতীয় কোন শব্দ করার আগেই আমি ফোন কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে ইউনিতে রওয়ানা দিয়া ডিপার্টমেন্ট হেড এর কাছে গিয়া দাঁড়াইলাম,
ডিপার্টমেন্ট হেড, আমার অতি প্রিয় মাসুদ স্যার' এবং অন্যান্য ম্যাডাম আমাকে একা পেয়ে প্রচুর বকতে থাকলেন বকা খাইতে খাইতে খাইতে রুমের কোনার জানলা দিয়া পাশের বিল্ডিঙের দেয়ালের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম এই বছর আমার কপাল পুড়ছে, ভাবতে ভাবতে বেদিশার মত সেদিক থেকে চোখ সরিয়ে যখন স্যার এর দিকে তাকালাম দেখি উনি মুখ আড়াল করে চোরা হাসি হাসছেন আর বকছেন, উনার সেই চোরা হাসিতে আমার অমাবস্যার অন্ধকার আকাশ আলোকিত হয়ে গেলো, বুঝলাম কানের পাস দিয়া গুলি গেছে, স্যার এখন আর ইউনিতে নেই সম্ভবত সচিব হয়েছেন। অনেকদিন পর স্যার এর সেই চোরা হাসি দুই বোনের মধ্যে ছোটটির মুখে দেখে ক্যামেরায় তুলতে চাইতে চাইতে প্রয়োজনের সীমানার বাইরে চলে যাওয়ায় তেমন করে উনার হাসি বন্দি করতে পারিনি। আফসোস। শিশুটি তার অজান্তেই সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে গেলো।।




আকাশে উড়ছে পরাধীন ঘুড়ি ।।




এইটার নাম ডল হাউজ বোট, দিয়া বাড়ির লেকে উনাকে পাওয়া যাবে এবং যখন ইচ্ছা ভ্রমন করা যাবে, সামনা সামনি দেখতে এটা পুরান আর নোংরা।।





বৃষ্টি ভেজা ফুল







ঈদ র‌্যালি







র‍্যানডম কার্জন হল


















সবশেষের ফুলটি "নাগালিঙ্গম" উদ্ভিদের।।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×