
এখানে মানুষ থাকে, এই নির্দয় নিষ্প্রাণ দেশে,
এই লৌহপুরীতে?
এই শহরের ভিড়ে পাখিদের ওড়াউড়ি নেই,
গাভীর হাম্বা রব কখনো শুনি না;
শুধু অচেনা মানুষের কোলাহল, গাড়ির কর্কশ শব্দ
বাড়ির উঠানে এখানে ওঠে না চাঁদ, নদীময় তারাভরা
দেখি না আকাশ
জুড়ায় না ক্লান্ত দেহ দখিনা বাতাস
এখানে মানুষেরা এক সাথে হেঁটে যায় কেউ কাউকে চেনে না, মানুষ
এখানে থাকে?
— মহাদেব সাহা

গতকাল কোন পহেলা ফাল্গুন ছিলনা ।ভালোবাসা দিবস ও না তবু অনেকের মাথায় দেখলাম ঝাঁকে ঝাঁকে ফুল।।

কোন স্টল থেকে এই বই দুটির ছবি তুলেছি মনে নেই।। প্রচ্ছদটা সুন্দর ছিল।।

বইমেলায় বিভিন্ন লোকজনের গমন, ছবিতে দেখা যাচ্ছে মূর্ধন্য স্টল।।

একটু ফটোগ্রাফির চেষ্টা




বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।— প্রতিভা বসু






গতকাল বইমেলা ছিল ভীরের রাজ্যে বইমেলা গদ্যময় তাই স্টল গুলোতে ঢোকাই যাচ্ছিলো না, কাজেই ইচ্ছে থাকা সত্ত্বেও সব ব্লগারদের প্রায় তেমন বই সংগ্রহ করতে পারিনি, ঘুড়ির স্টলে বসে বসে যা যতটুক চোখে পড়েছে কিনে এনেছি।। বইগুলো নিয়ে ছবিও তুলেছি।।




কিনেছি আরও কিছু বই যেগুলোর ছবি তুলিনি বলে দিতে পারছিনা।।
ফিরবার পথে বইমেলা যেন বাণিজ্য মেলা অথবা বিশ্ব ইস্তেমার মত আকার ধারন করেছিলো।।

যদিও ছবিতে অতটা বোঝা যাচ্ছিলো না।। ভালো ব্যাপার হচ্ছে মানুষ প্রচুর বই কিনছে।।

ভালো থাকুক সবাই ভালো থাকুক বইপ্রেমীরা।।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



