somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই একবার এসে দেখে যা নিখিলেশ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমাদের অফিসের কিছু কিছু মিটিং এ মেয়েদের কোন ভুমিকা নেই কাজেই মেয়েদের নাম ওসব মিটিং লিস্টে থাকেনা। এক ছেলে ইন্টার্ন করতে এসেছে বি বি এ স্টুডেন্ট ব্র্যাক ইউনিতে পড়ে, ইন্টার্ন করতে আসা ছেলেমেয়েগুলো করে কি যেহেতু জীবনের প্রথম অফিস কাজেই এরা যা দেখে তাতেই মুগ্ধ এবং অবাক হয়ে থাকেন, প্রতিদিন অফিসে নতুন নতুন শার্ট পড়ে আসেন, সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও সারাক্ষন তটস্থ হয়ে থাকেন, সবার মন রাখতে উঠতে বসতে সালাম দেন, এই ছেলে আসার পর থেকে আমার উপর বিশেষ লক্ষ্য রাখছেন বলে আমি ভেতরে ভেতরে খুবই বিরক্ত বিশেষ করে যখন চোরামি করে চাট করি অথবা নেট এ ঢুকি, অথবা টেবিলের উপর সকল কাজ সকল ফাইল পত্র ফেলে পায়ের উপর পা তুলে উদাস হয়ে আকাশ দেখতে দেখতে চা অথবা কফি পান করি কিংবা নিজের অথবা আমার ডেস্কের খাতা কলম ফাইল পত্র ফুল ফল আকাশ বাতাসের ছবি তুলি।

উনি নতুন তাই জানেননা আমাকে লক্ষ্য করলেই আমি রুড। এগুলো আমার খারাপ অভ্যাস। আরও খারাপ অভ্যাস হচ্ছে কর্পোরেট নাম্বার রিসিভ না করা এবং অফিস মেইল চেক না করা। এই জন্য আমার সুপারভাইজার ইডি স্যার আমায় বলতে বলতে বলতে ক্লান্ত, এখন সে মেইল করে এসে অথবা আমাকে কেউ মেইল করছে সেই কথা সে নিজে স্ব-শরীরে জানিয়ে যান, আমার এই সকল ছেলেমানুষী অবশ্যই পরিবর্তন করা উচিৎ এই নিয়া আকাশ পাতাল চিন্তা করতে করতে অন্য ফ্লোরে গিয়া ধুমাইয়া আড্ডা দিতে দিতে শুনলাম স্যার আমারে তো হাজারখানেক ফোন দিয়েছেনই এরপর না পেয়ে এর ওর মোবাইলে ফোন দিয়া খুজছেন সম্প্রতি দেশের বাইরে আছেন কাজেই কিছু আর্জেন্ট মেইল সেণ্ট করতে হবে জানাইতে তিনি আইটিতে কল দিয়া অফিসের সিসিটিভি চেক করাইয়া আমি কোন ফ্লোরে আছি খুঁজে বের করিয়ে যার সাথে আড্ডা দিতেছিলাম তার মোবাইলে ফোন করে আমাকে পাইতে সক্ষম হয়েছেন।


ব্যাপারটা নিয়া ভাবতেই আমি লজ্জিত হয়ে যাচ্ছি এটা কি হল এই চিন্তা করতে করতে নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে দেখলাম ইন্টার্ন সেই ছেলে খুব সাহস সঞ্চয় করে পাঁচ পৃষ্ঠার এক লিস্ট নিয়া আমার সামনে এসে বলল আপনার নাম কি এই লিস্টে আছে তাহলে সাইন করে দেন প্লিজ।
আমি পায়ের উপর পা তুইলা চায়ের কাপ হাতে নিয়া তার দিকে না তাকাইয়া ভাবলাম রুড হবার সুযোগ এসে গেছে, আমাকে সারাদিন দেখো, কিন্তু আমি যে ডায়েন সেইটা দেখনাই ছোট ভাই।
অন্যদিকে মুখ করে তার বাড়িয়ে ধরা কাগজকে তুচ্ছ করে কণ্ঠ শক্ত করে বললাম ওটায় কোন মেয়ের নাম আছে? ছেলে বলল, না মানে আমি জানিনা। নেই হয়তো আমাকে স্যার বলল স্যার বলল,

স্যার বললেই হবে, চেক করে দেখবেননা? কতদিন হল ইন্টার্ন করছেন? কয়দিন মেয়াদ? ২০ দিন? এই ২০ দিনে এতটুকু উন্নতিও তো হয় নাই? মেজর কি? কত পয়েন্ট আসছে থার্ড সেশনে? একটা লিস্ট পেলে আগে সেটা পড়ে দেখতে হয়না ভেতরে কি আছে? এতদিন পড়ালেখা করে এখানে ২০ দিন কাজ করে এই শিখছেন? আপনাকে দিয়ে কি হবে??

ফর্শা ছেলেটির নাক মুখ লাল হয়ে গেছে থমথমে ভাব, বোঝাই যাচ্ছে প্রচুর অপমানিত বোধ করছেন। তারপর থেকে ছেলেটি অনেকক্ষণ ধরে হাওয়া ছিলেন, এখন দেখা যাচ্ছে তাকে চোখ মুখ ফোলা, ওয়াশরুম থেকে কেঁদে কেটে এসেছে কিনা কে জানে।।
কথা হচ্ছে ইট মারলে পাটকেলটি খেতে হয়। এখন আমার কপালে কখন কোত্থেকে পাটকেল এসে পড়বে কে জানে।।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×