ব্লগে লেখা চুরি হয়ে যাচ্ছে এই আন্দোলনের প্রেক্ষিতে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের পদক্ষেপে সবাই উপকৃত হলেও আমি কিছুটা বিপাকে পড়েছিলাম কেননা আমার নিজের লেখা নিজে লগিন অবস্থায় ও কপি করে নিজের ফাইলে সেফ করে রাখতে পারিনা এখন আর।
বিশেষ করে আমার ছবি ব্লগ গুলো আগের মত ছবি সহ আর কপি করতে পারিনা, একটা অপশন আছে ড্রাফট থেকে কপি করা, তাতে ছবি আর ডিসপ্লে হয়না। কিন্তু সবার মতামত আমার সমস্যার বাইরে তাই কথা বলার সাহস করিনি। অথচ আমি দেখেছি যারা লেখা চুরি করতেন তারা আজ অব্দি লেখা চুরি ঠিকই করতে পারছেন। তাও ছবি সহই পারছেন। কয়েক ঘণ্টা আগে লেখা কবিতাটি এমনি কিউরিয়াস হয়ে search দিয়ে দেখলাম বেশ কজন অলরেডি কপি করে status দিয়ে ফেলেছেন। এর মানে কি দাঁড়ালো বাইন্ডিং শুধু আমাদের জন্য?? শুধু আমরা নিজেরাই নিজেদের লেখা কপি করতে পারবো না?? ব্লগের বাইরের লোকজন ঠিকই পারবে।
সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের কাছে প্রস্ন এরকম কি করা যায় না আমাদের যার যার লেখা আমরা ড্রাফট ছাড়া কপি করতে পারবো?? আবার এই অহেতুক কপি পেস্ট সমস্যার ও
সমাধান হবে??
কিছু ঘণ্টা আগের লেখা আমার কবিতার কপি।
!



!


বি:দ্র অন্য লোক আমার লেখা তাদের নিজেদের নামে চালিয়ে দেয়া নিয়ে আমার আপত্তি তেমন নেই এগুলো হাজার বছর ধরে দেখছি তাই চোখ সয়ে গেছে। আমার কষ্ট আমার লেখা আমি কপি করতে পারিনা! তাইলে ওরা করে কি করে!!!!!! কপি পেস্ট!
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



