somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কয়েকটি হেঁয়ালি কবিতা

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রিয়তম রোমিও

হে যুবক
ভালোবাসার দোহাই দিয়ে
বাঁচতে পারবোনা হুমকি হাস্যকর। 
এর থেকে তুমি
মাথায় পেট্রোল ঢেলে চুল পোড়াতে পারো।
হাল্কা এসিড মিশিয়ে মদ খেয়ে জানতে পারো; 
জিনিসটার টেস্ট কেমন।
হারপিক অথবা ডিটারজেণ্ট 
মিল্কশেকের সাথে  মিক্সড করে খাও, 
কোন এক ভর দুপুরে। 
এছাড়া 
চলন্ত ট্রেন এর নীচে;
কি করে সারভাইভ করে টিকে থাকা যায়,
এটি নিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব ।
২১ তলা ছাদ থেকে লাফিয়ে
স্পাইডার ম্যান হওয়া যায় কিনা!
তার ও একটা অপশন আছে।
ব্লু হোয়াইল গেম খেলো;
নিজেকে নিজে ট্রেইন করবে।


শুধু শুধু কেন আমায় টানাটানি? 
আমি তো বলছিই আত্মহত্যা মহাপাপ।



মাঝে মাঝে মনে হয় কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই

মাঝে মাঝে মনেহয় কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য আমি না, 
মাঝে মাঝে ভালোবাসাটা অসম্ভব বোঝা লাগে। 
মাঝে মাঝে ইচ্ছে হয়  
মা আমার সাথে খারাপ ব্যাবহার করুক,  
আশেপাশের সবাই অনেক রুড হয়ে যাক, 
আমি অবহেলিত পাথর হয়ে পথের বাঁকে পড়ে থাকি।

পড়ে থাকতে থাকতে থাকতে
জীবনীশক্তি হারাই   
তীব্র মৃত্যু যন্ত্রনায়।

তারপর সবাই ভুলে যাক। 
কবরটা মিশে যাক মাটির সাথে। 
তোমরা যারা পরিচিত অপরিচিত থাকবে, 
আকাশ মাটি জনপদ দেখবে, 
তাদের জন্য আমার পুরো জীবনের ভালোবাসা।
আমি কোন ছিটেফোটা ভালোবাসা চাই না। 
কারো কাছ থেকে না।


আমি ক্লান্ত


অনুগ্রহ করে,
আমাকে একটু বোঝার চেষ্টা কর।
একটু তাকাও 
একটু দেখো আমার দিকে।

শত বছর ধরে 
আমি বিপদগ্রস্থ;
দুর্বল 
আর অসহায়।

আমার অর্ধেকটা ডুবে আছে মাটির ভেতর;
হাতগুলো পচন ধরেছে ওগো;
পাখাগুলো পিঁপড়ে খাচ্ছে!
আমি উড়তে পারছি না;
আমি চলতে পারছি না 
আমি হাটতে পারছি না;
শরীরটা অবশ একদম।

চোখদুটো খোলা; 
আকাশের দিকে মুখ করে;
তোমায় স্মরণ করে।

একটু যদি তাকাতে আমার দিকে 
একটু যদি দেখতে আমায়!! 

আমার শরীরের পচন ঠেকাও 
হাতগুলো টেনে উপরে তোলো;
শরীরটা মাটি থেকে সরিয়ে দাও;
আমাকে উড়তে সাহায্য করো।
অস্তিত্ব বাঁচানোর খেলায় 
আমি ক্লান্ত।।


তুমি বারবার চলে যাও


তুমি বারবার চলে যাও 
বারবার ফিরে আসো, 
একদিন আমিও চলে যাব;
কিন্তু 
আমি আর কোনদিন ফিরে আসবো না।


কেউ যদি আমাকে সাহায্য করতে চাও


কেউ যদি আমাকে সাহায্য করতে চাও
তবে টেবিলের ওপর থেকে 
আমার লেখার খাতাটা দাও,
সাথে কলমটাও,
ঠিক আছে,
এবার কলমটা আঙ্গুলের ফাঁকে ধরিয়ে দাও।

আমি একটু লিখতে চাই আজ ;
লিখতে চাই কাউকে ভুলে যাওয়ার গল্প; 
অথবা নতুন করে মনে রাখার অভ্যাস;
আর হ্যাঁ শোনো ;
সাথে এক কাপ চা দিতে 
ভুলে যেওনা যেনো।


প্রিয় মজনু

বিষন্নতারে ভয় আমি করিনা 
বিষন্নতা আমার বাঁ হাতের কন্ট্রোলে 
brain disease রে ও ভয় নাই
প্রতিদিনের ওষুধে এরা বন্দী।

আমি ভয় করি তোমারে; 
বীরাঙ্গনা সখিনার মতন 
রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে
বিপর্যয় এনে দিতে পারে
একটিমাত্র বাক্য,
তোমায় আমি ভালবাসি না।
হার্টফেল করে;
ততক্ষনাৎ মরে যাবো গো মজনু।।


সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×