
সাদাকালো ফটোগ্রাফি করা অতিরিক্ত সহজ মনে হলেও এতে এডিটিং এর ব্যাপার থাকে, লাইটের ব্যাপার থাকে, সব মিলিয়ে সাদাকালো ছবির সাবজেক্ট অথবা মডেলকে আরও বেশি আকর্ষণীয় হতে হয়, এটা প্রফেশনালদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং ফটোগ্রাফি, আর আমার জন্য শখ মাত্র কাজেই আমার তোলা ছবিগুলো কাঁচা।

ফুলের কুড়ি

মনে হল মেঘ, মনে হল পাখি, মনে হল কিশলয়,. ভালো করে যেই দেখিবারে যাই মনে হল কিছু নয়।
--রবীন্দ্রনাথ ঠাকুর

যখন সূর্য ডোবে

ডোরাকাটা জেব্রা,
আফ্রিকানরা বলে জেব্রা হলো একটা কালো প্রাণী, যাদের সারা গায়ে সাদা সাদা ডোরাকাটা দাগ আছে। আর আমরা বলি জেব্রা কালো কালো ডোরাওয়ালা সাদা ঘোড়ার মতো প্রাণী।

মাকরসার জাল














২০০তম পোস্ট দিতে আমার ২ বছর ৯ মাস লেগে গেছে, এটা নিশ্চয়ই ভালো ব্যাপার না।।
তবে চিরন্তন সত্য হলো আমি প্রতিটা ব্লগারের কাছে ঋণী, সবার অনুপ্রেরণা এবং ভালবাসায় আমি সিক্ত। অশেষ কৃতজ্ঞতা প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিমের প্রতি। সবার জন্য রইলো আমার আন্তরিক ভালোবাসা। লাভ ইউ অল।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




