somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহ্য দিনগুলা আর তুমিও

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ গুগল

সারাদিন কাজ কইরা যেই সময়
বাইরে বের হই,
সেই সময় চারদিকে অক্সিজেনের ঘাটতি।
আলো ও কইমা যায়;
সূর্যের আলো।

প্রত্যেকদিন শরীরের শিরা উপশিরা
একেকটি রক্তের কনিকা জানে
অসুস্থ শরীরে কায়িক শ্রমের ক্লান্তি।
জানেনা শুধু
আকাশের উড়ন্ত ছোট্ট পাখিগুলা,
মাথার উপর দিয়া হইচই রব তুইলা
অকস্মাৎ উইড়া যায়।
ওদের সুখ অসহ্য লাগে।
তুমি কি ঐ ছোট্ট পাখির দলের নেতা?
মানুষের কষ্ট তো কানাকড়িও বুঝতে দেখি নাহ।

বচ্ছরের পর বচ্ছরের আমার কষ্টের ইতিহাসগুলা
সরাইতে সরাইতে হাত পা ক্ষয় হইছে গো।
চোখের জ্যোতি ও কইমা গেছে
আমি যে অন্ধের খাতায় নাম উঠাইলাম,
সেইগুলা দেখার তোমার সময় কই।


আচ্ছা
তোমার কাছে সার্জারি করার যন্ত্রপাতি আছে নাকি?
আমার হার্টটা জরুরী ভিত্তিতে অপসারণ করা দরকার।
ঐটা কয়েক শতাব্দী ধইরা ড্যামেজ হইয়া পইড়া আছে।।
তার আগে এক গ্লাস পানি খাওয়াও
আমি ভালো বোধ করতেছিনা,
মস্তিস্ক কাঁপতেছে বেহুদা।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×