somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরে গেলে তো তুমি একবারে গেলে মরিয়াই

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাপানে দিন দিন আত্মহত্যার পরিমান বাড়ার কারনে বিশেষ করে করোনা মহামারির সময়ে গত অক্টোবরের জরিপেই দেখা যায় আত্মহত্যা করেছেন ২ হাজার ১৫৩ জন, করোনায় গত শুক্রবার পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮৭ জন, করোনার ভুগে মরার মৃত্যু থেকে ইচ্ছা মৃত্যু বেশি হওয়ায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাকীত্ব মন্ত্রণালয়ের গঠনের ঘোষণা দেন। জাপানের প্রথম একাকীত্ব মন্ত্রী তেতসুশি সাকামোতো।

জাপানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সারাবিশ্বের মানুষ। আধুনিক যুগের কারনে মানুষ নিজের মতন একা একা বসবাস করতে করতে, কারো সাহায্য ছাড়া বিপদে আপদে একা চলতে চলতে, অতিরিক্ত কাজ করতে করতে নিজের জীবনের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়াই সহজ মনে করেন তাদের জন্য।

এখন মন্ত্রী তেতসুশি সাকামোতোর কাজ হল এই সকল মানুষের “অবসাদ, একাকীত্ব কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাদের বিনোদনের ব্যাবস্থা করা, কাজের পরিমান কমিয়ে দেয়া, তাদের মনের ভার লাঘব করে দেয়া। ভালো পদক্ষেপ।
বিশ্বের মধ্যে ইচ্ছা করে মরে যাওয়া লোক নাকি জাপানে বেশি, এটা কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারন এসবের জরিপ সব দেশে হয়না বলে জানা যায় না, কোন দেশ জরিপ করলেও প্রকাশ করেনা,জাপানে আত্মহত্যার তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যার তথ্য প্রকাশ করা হয় বেশ বিলম্বে।
যুক্তরাষ্ট্রে এ সংক্রান্ত তথ্য সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ করা হয়েছিল তারপর এরা এসব ব্যাপারে একদম চুপ। এখন ঐ সকল দেশের বাংলাদেশি প্রবাসি যাদের এই তথ্য জানা নেই তারা বলবে “আমরা কত ভালো দেশে বাস করি দেখছো আমাদের আমেরিকা লন্ডনে তো আত্মহত্যাই হয়না আমরা তো স্বর্ণ দিয়ে ব্রেকফাস্ট করি। আত্মহত্যা করো তোমরা গরীব বাঙ্গালী জাতিরা শুধু।''

জাপানে কিন্তু আত্মহত্যা করার জঙ্গল ও আছে, জঙ্গলটার নাম হল অকিগাহারা, ৩৫ বর্গকিলোমিটার আয়তনের এই বন থেকে প্রতিবছর গড়ে একশ জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়।
এখন জাপানের প্রথম একাকীত্ব মন্ত্রী তেতসুশি সাকামোতোর প্রথমেই উচিৎ ঐ জঙ্গলে অবসাদ্গ্রস্ত মানুষের দল বল নিয়ে যেয়ে আত্মহত্যার পার্ককে বিনোদন পার্কে রূপান্তর করা। দুনিয়ায় এই জিনিস যে আর কোথাও নাই এটা ভালো ব্যাপার।

ছবিঃনেট
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×