
রতনে রতন চিনে, মানিকে চিনে মানিক, শূয়োরে চিনে কচু,কুকুরে চিনে হাড়। আমাদের পূর্ব পুরুষগন অত্যন্ত শক্তিশালী সুন্দর সুন্দর পঙক্তিমালা আমাদের জন্য প্রবচন করে গিয়েছেন এই জন্য যে, প্রবচন গুলো কোন সমস্যার পেছনের কারন চট করে ধরে ফেলার একটা উপায় বের করার সহজ পদ্ধতি।
সব মানুষ সবাইকে সমান রকম পছন্দ করেননা কম বেশি থাকেই, দেখা যায় যে; কোন ব্যক্তি একজনকে যে কারনে অপছন্দ করেন সেই একই কারনওয়ালা অন্যজন তার খাস পছন্দের লোক। যে দোষী হবার কথা সে আসলে ফেরেসতা হয় আর যে দোষ জিনিসটার চক্র থেকে দূরে ছিল সেই প্রধান আসামি।
ভেতরে বাহিরে অন্তরে অন্তরে খারাপ কিছু না থাকা সত্ত্বেও একদল মানুষ পেছনে নেগেটিভ কথা বলবার জন্যই থাকে, এদের জীবনে এটাই একমাত্র ডিউটি; সাথে থাকা খাওয়া ঘুম ফ্রি। আরো আছে বছর বছর ইনক্রিমেন্ট! প্রমোশন! উন্নয়ন। আহা সুখের জীবন।
ছবি: ইয়োলো থেকে তুলেছি
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




