somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তায়

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অচেনা রাস্তা সবকিছু দেখা যায় আবার পরিষ্কার দেখা যায় না এরকম রহস্যজনক স্বপ্ন কোনো কোনো সময় বিভিন্ন স্ট্রেস বিভিন্ন চিন্তাভাবনার ফলাফল স্বরূপ মানুষ দেখে থাকে কম বেশি, কিভাবে কিভাবে যেনো সেই রকম একটা সকলের স্বপ্ন দেখা পথে এসে পড়লাম আজ।
সন্ধ্যার আগে থেকেই কুয়াশার পরিমাণ অনেক বেশি সন্ধ্যার পর এখন চারপাশে ধোঁয়া ধোঁয়া। কিছু অন্ধকার; কিছু আলো; লাইটের আলোও ঘন অন্ধকারের সাথে ফ্রেন্ডশিপ করে অন্ধকার অন্ধকার ভাব করে আছে।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম আশেপাশে বখাটে ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে একজন দুইজন তিনজন করে অগণিত। তাদেরকে উপেক্ষা করলাম, সময়টা ভালো না, তারা সসম্মানে পথ ছেড়ে রাস্তা ফাঁকা করে দিল কেন না বুঝেও এটাই স্বাভাবিক ভেবে সামনে যে একটা মুদি দোকান সেখানে একটা মহিলা বসা; তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনার দোকানে কি বিকাশ আছে।

মহিলা ফর্সা খুব বেশি বৃদ্ধা হয় নাই স্বাস্থ্য একদম ঠিকঠাক চেহারা অনেক বেশি মিষ্টি। এই ধরনের চেহারা দিয়ে হিন্দি সিনেমায় অনায়াসে মায়ের রোল প্লে করানো যায়। সে জানালো তার দোকানে বিকাশ নাই। তার দোকানে সোজাসুজি যে একটা রাস্তা পশ্চিম দিকে গিয়েছে সেই রাস্তা ধরে একটু আগালেই বিকাশের দোকান পাওয়া যাবে। ‌এই কথাটা তিনি শেষ করে শেষ শব্দটা বললেন মা। আমার অভূতপূর্ব ভালো লাগলো মা ডাকটা উনার মুখে।
তার দেয়া সল্যুশন পছন্দ না হলেও সেই অন্ধকার চিকন অনেকটা পরিত্যক্ত রাস্তা দিয়ে সামনে হাঁটতে হাঁটতে কুয়াশার মধ্যে ডুবে যেতে যেতে দেখলাম শীতল বাতাস আসতেছে ডান পাশ দিয়ে, সেই খানে কোন বাড়িঘর নাই। একটা নাম মাত্র লেক যেখানে লোকজন ময়লা ফেলে ভরে রেখেছে; তার বাম পাশে একটা বড় টিনের ঘর ভেতর থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। মনে হয় মশার উপদ্রব থেকে বাঁচার চেষ্টা। ভিতরে প্রায় ১০-১৫ জন লোক বসে আড্ডা দিতেছে। এভাবেও মানুষ ভাড়া থাকে, এত খোলামেলা এইরকম শীতে!
মিষ্টি চেহারার অল্প বৃদ্ধার কথা মতন সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে বুঝলাম জায়গাটা ভুল। আজ থেকে দশ বছর আগেও এই রাস্তা দিয়ে মানুষ হাঁটলেই ছিনতাই এর শিকার হতো সন্ধ্যার পর, ছুড়ি পেটের ভেতর ঢুকিয়ে মোবাইল নিয়ে পালানোর রেকর্ড আছে চোরদের; এখনো হয় ফেইসবুকে একটা গ্রুপে সেদিনও এই ব্যাপারে কাউকে কাউকে কথা বলতে দেখলাম এই জায়গাটা নিয়ে।
এই কথাগুলা মাথায় আছে তবুও আমি প্রায় স্বপ্নে দেখা সিনারি দেখে খুবই মিস্টেরিয়াস ফিলিংস উপভোগ করতেছিলাম ভিতরে ভিতরে, প্রায় হাফ কিলো অথবা কাছাকাছি হেঁটে আবার ব্যাক করতে লাগলাম একই রাস্তায়; এই পর্যন্ত চলাচলের সময় কেউ আমারে ক্রস করে যায় নাই আমিও কাউরে ক্রস করে যাই নাই মানে পুরা রাস্তায় আমি একলা ছিলাম।
আসতে আসতে দেখলাম যেই খোলা ঘরে ১০-১৫ জন লোক ছিল সেটা আসলে রিক্সার গ্যারেজ; সেই রাস্তা শেষ হওয়ার পরে আবার সেই মহিলার দোকানের সামনে এসে দেখলাম ভিতরে পুরুষ বসে আছে। সেই মহিলা কোথায় গেছে জিজ্ঞেস না করে হঠাৎ একটা থামানো অটো রিকশা দেখে সেই অটোর চালককে বললাম বিকাশে টাকা তুলতে যাবো প্রধান সড়ক অথবা মহা সড়কে নিয়ে চলেন কিংবা যেখানে বিকাশের দোকান আছে।

তার অটোতে গান বাজতেছে আমার সোনার ময়না পাখি কোন বা দেশে উইড়া গেলারে, গানের ভিতর ডুবে থাকতে থাকতে সে অটো চালাতে চালাতে দুইবার বিকাশের দোকান ক্রস করলেও কিছু বললাম না; গান ভালো লাগতেছিল।

কিছুদূর পর তুলনামূলক বড়ো একটা বিকাশের দোকানে আমাকে পৌঁছে দিয়ে অটোওয়ালা অপেক্ষা করতে থাকলো আমার ফেরার। ফিরে আসতে আসতে অটোর আবেগঘন আরেকটা গান শুনতে শুনতে অনুভব করলাম অন্ধকার পথ আর সচরাচর পরিবার পরিচিত লোকজনহীন জীবন উপভোগ করাও এক প্রকার ভালো ভাগ্য।

সামু ব্লগের জন্মদিনে আনন্দ অনুভব করছি, সবাইকে সামহোয়্যারইনব্লগের জন্মদিনের শুভেচ্ছা।

ছবিঃ আমার তোলা
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×