somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ঝরছে সারাদিন

৩১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইচ্ছা ছিল প্রথম আষাঢ়ে ছাদে যাবো
বৃষ্টি দেখতে,
যাওয়া হয় নাই।
বৃষ্টি তো আর ক্যালেন্ডার দেখে আসে না।
সে কখনো মাসের আগেভাগেই দরজায় কড়া নাড়ে,
আবার কখনো হুট করে হাওয়ায়
হালকা জলছবি আঁকে।

বৃষ্টি হচ্ছে হঠাৎ ভেজা গন্ধে
মন উদাস হয়ে যাওয়া,
বৃষ্টি হচ্ছে আজকের এই খেয়ালী আকাশ,
মন ভালো আবার খারাপ,
বৃষ্টি হচ্ছে একটা কিশোরী মন।

হঠাৎ এই যে মুষলধারে বৃষ্টি!
ঘরের লাইট ফ্যান বন্ধ করে
চুপচাপ বসে থাকি বারান্দায়
যদিও শহরের কংক্রিটের দেয়ালে
রুক্ষ আবহাওয়া বন্দী,
শহরের বারান্দায় বৃষ্টি আসেনা।

আমরা যেমন তেমন করেই বেঁচে থাকি,
আমাদের মতন বৃষ্টি ও
যেমন তেমন করেই ঝরে;
এই আছি এই নাই এর মতন
কখনো প্রেম নিয়ে, কখনো বেদনা নিয়ে
কখনো শুধুই একাকীত্ব নিয়ে ঝিমায় রাস্তায়
বিন্দু বিন্দু জলের ফোঁটায়।

জানালার ওপারে
সাকুলেন্ট গুলো সরিয়ে রাখলাম
বারান্দায় একটা ফাঁকা চেয়ারে।

ব্যস্ত শহরের উঁচু দালানের আড়ালে
চলছে বিষণ্ণতা।
বারান্দার কোণে আজ
এক কাপ চা রেখেছি বৃষ্টির জন্য,
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় রঙ কিছুটা কমে গিয়ে
মেঘলা, বিষণ্নতা বুনে দিচ্ছে।
জানালার কাঁচ ধোয়াটে হচ্ছে ক্রমাগত।

একটা পাখি উড়ে যায় অন্য বারান্দায়
তার মনেও বৃষ্টির আবেগ তাড়িত বিষন্নতা
হারায় এক অনূঢ় বিকেলের কথায়
যেখানে সবই ছিল একটু একটু।

এই শহরে কেউ কাউকে চেনে না,
তবু পরিচিত চায়ের কাপে রোজ
কত কথা।
তারপর যে যার পথে চলে যায়
অনাকাঙ্ক্ষিত পুরাতন পথে বৃষ্টিতে ভিজে।


আমি তাকিয়ে থাকি মেঘে,
গাছের পাতায়,
দূরে,
কাছে,
পাশের বাড়িতে,
যেখানে একটা পাখি বসে আছে,
যেখানে একটা আম গাছ ,
যেখানে একটা ছোট্ট জানালা,
যেখানে মনেহয় রাজ্যের শান্তি।

মনে পড়ে স্কুলের ফেলে আসা দিন,
বৃষ্টি হলেই ছুটি,
বৃষ্টি হলেই ভেজা কাক,
ভিজতে ভিজতে হেঁটে যাওয়া রাস্তায়
কাদামাটির গন্ধে
এখন আমি নস্টালজিক
নিজের ভেতরে কোলাহলে ভিজি।

দু'দিন ধরে বৃষ্টির জন্য ঘরবন্দি জীবন, ছবি তিনটা এখন তুলেছি বারান্দায় দাঁড়িয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×