somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ নিভৃতে

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। শহরের এক কোণে, একটি ছিমছাম কফিশপে একা বসে আছে ছেলেটি। সামনে রাখা কাপে কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তার চোখ দুটো একদৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে।

মেসেঞ্জারের এক পুরনো ম্যাসেজ, যেটা সে এর আগেও বহুবার পড়েছে আজ আবার পড়ছে।
পাঠিয়েছিল মেয়েটি, সেই এক বছর আগে, যখন হঠাৎ করেই সে দূরে চলে গেল। কোনো অভিমান নয়, কোনো অভিযোগ নয়, শুধু এক বুক ভালোবাসা রেখে, সে হারিয়ে গিয়েছিল তার দেয়া সেই ম্যাসেজে লিখেছিল..
আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা, আস্থা আর বিশ্বাস দিয়েছো তা আমি কখনো ভুলবো না…
আমি থাকবো… তোমার স্মৃতিতে, তোমার ভালোবাসায়।

ছেলেটি চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকে, তার মনে পড়ে যায় সেই প্রথম দিনটা যেদিন মেয়েটি তার জীবনে এসেছিল, হালকা নীল শাড়ি, চোখে চশমা, আর মুখে মিষ্টি হাসি।

তারা একসাথে ছিল অনেকদিন, হাঁটতো, স্বপ্ন দেখতো, ঝগড়া করতো, অথচ আজ…

মেয়েটি জানতো, তাদের ভালোবাসার পথটা সহজ নয়। তার পরিবারের দায়, সমাজের দায়, ধর্মের দায়, তার নিজের ভেতরের যুদ্ধ, আর জীবনের অনিশ্চয়তা, সব মিলিয়ে সে হাল ছেড়ে দিয়েছিল, নিজেই চলে গিয়েছিল ছেলেটির জীবন থেকে নিঃশব্দে চলে যাওয়ার কোন ব্যাখ্যা না দিয়ে।

ছেলেটি ভাবতো মেয়েটি হয়তো কোনোদিন আবার ফিরে আসবে, হয়তো একদিন সকালবেলা হঠাৎ একটা ম্যাসেজ আসবে, কিংবা কোনো বইমেলায় দেখা হয়ে যাবে, সে অপেক্ষা করে… কিন্তু মেয়েটির আর কোনো খোঁজ পায় না, ছেলেটি ভেবে ভেবে হয়রান কেন চলে গেল! কেন এইভাবে নাই হয়ে গেল? কেন?

তবু ও রাগ করেনা অভিমান করেনা ও জানে, মেয়েটি আজও তাকে ভালোবাসে, তার ভালোবাসা হয়তো অন্য রকম নীরব, ত্যাগী, কোন প্রার্থনার মতো।

তারপর একদিন,
ছেলেটি আনমনে একটি মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় পূজার থালায় প্রদীপ জ্বালাতে দেখে ওর হারিয়ে যাওয়া ভালোবাসাকে, দূর থেকে।

হঠাৎ চোখে চোখ পড়লো দুজনের, কেউ এগিয়ে এলোনা, বোবা ভাষায় আর চোখের কোণে জল নিয়ে মেয়েটি মাথা নিচু করে হাঁটতে শুরু করলো।

পেছন ফিরে মেয়েটি একবারও না তাকিয়ে যেতে যেতে বলছিল;
যদি আর একবার একটু দেখতে পারতাম তোমায়।

ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বললো,
তুমি ছিলে, আছো, থাকবে আমার ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×