ঘুম আসে না
৩১ শে জুলাই, ২০২৫ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম তখনো নিরীহ ছিলো,
চোখের পাতা বুঝলেই আসতো,
স্বপ্নেরা দলে দলে নেমে
কান্না, হাসি, আলোয় হাসতো।
তুমি তখন তর্জনী ছুঁয়ে
জাগিয়ে রাখতে প্রহর জুড়ে,
রাতগুলো সব কবিতা হত,
স্বপ্ন আসতো স্নিগ্ধ ভোরে।
ধীরে ধীরে আলো ঝিমোয়,
ঘুম উধাও হয় মেঘের ছাঁদে,
তুমি তখন ফোন স্ক্রিনের
ম্যাসেজ পড়ো রিপ্লাই বাদে।
চোখে তখন বালির মতো
পড়ে থাকে পুরোনো চিঠি,
স্বপ্নেরা তাল কাটে হঠাৎ
রাতের বুকে ফাটল কাটি।
ঘুম আসে না, তাও কিছুটা
ঝিম ধরা এক নাট্য রঙে,
স্বপ্ন বলে তোমার জন্য
নাম লিখেছি ভুলের জলে।
বালিশ জানে কত রাতের
ঘুম জমানো দীর্ঘশ্বাস,
আমরা তখন গল্প খুঁজি,
সাথে শত অবিশ্বাস।
মন বোঝে না কেন এখন
চোখ বুঝলেই ঘুম আসে না,
কেন এখন এ দুই চোখে
আগের সকল ঘুম ফিরে না।
রাত নামে, নিরব থাকি
বালিশে জমে কথার খসড়া,
ঘুম আসে না ঘুম আসে না
চোখের ভাঁজে ঘুম বাসনা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন