somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোশের আড়ালে ঈর্ষা

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অসফল মানুষ নিজের অতৃপ্তি ঢাকতে চায় অন্যের সফলতাকে অপমান করে, সে হাসে, যখন আপনাকে কাঁদাতে পারে; কারণ আপনার ব্যথাতেই সে খুঁজে পায় একধরনের তৃপ্তি, যেটা তাদের নিজের জীবনে নেই।

তাদের চোখে আপনি কেবল ভাগ্যবান, পরিশ্রমী নন! আপনার পরিশ্রমের গল্পগুলো তাদেরকে মনে করিয়ে দেয় নিজের জীবনের উপেক্ষা, নিজের ভুল সিদ্ধান্ত, নিজের দুঃসময়, নিজের জীবনের অপমানিত দিন।
তাই তারা আপনার গল্প বিকৃত করে, আপনার আস্থা ভাঙতে চায়। তারা জানে না কিভাবে আলোতে হাঁটা যায়, তাই পাথর ছুঁড়ে মারে আপনার পথচলায়।

আপনি যদি ধৈর্য ধরেন, নীরবে নিজের কাজ চালিয়ে যান, তবেই আপনি জিতবেন, তাদের ভয়াল দংশনকে পেছনে ফেলে।
কারণ ব্যর্থতার চেয়ে বড়ো প্রতিশোধ নিজেকে গড়ে নেওয়া। আর সেখানেই হবে ব্যর্থ মানুষের সবচেয়ে বড় পরাজয়। তারা মুখে হাসে, কিন্তু চোখে থাকে ঈর্ষার বিষ।
আপনার প্রশংসা শুনলেই তাদের ভেতরে জ্বলে ওঠে অপমানের আগুন। তারা অপেক্ষা করে, আপনি একবার হোঁচট খেলেই উল্লাসে ফেটে পড়বে, জনে জনে বলবে, বলেছিলাম না?!

তাদের সান্ত্বনা একটাই আপনার দুঃখ! আপনার সাফল্য যত বাড়ে, তাদের আত্মবিশ্বাস তত কমে। তাই তারা চেষ্টা করে আপনার চারপাশটা খারাপ করে দিতে, আপনি যেন মনোবল না পান, আপনি যেন হাঁটতে না পারেন সোজা হয়ে শিরদাঁড়া উঁচু করে।

তারা ভুলে যায় আপনাকে থামিয়ে তারা নিজেদের শূন্যতা পূরণ করতে পারবে না। আসলে আপনার হারই তাদের জয়, তাই তারা সবসময় চায় আপনি হেরে যান, নিজের কাছেও।
তাদের হৃদয়ে জমে থাকা হিংসের ধোঁয়া ধীরে ধীরে বিষিয়ে তোলে সম্পর্ক, আত্মীয়তা, এমনকি বন্ধুত্ব। তারা সামনে ভালোবাসার মুখোশ পরে আসে, আর পেছনে ছুরি চালায় নিয়মিত।

আপনার একটি ছোট অর্জনেও তারা তীর বিদ্ধ হয় অন্তরে, কারণ আপনি যা পেয়েছেন, তা তারা কখনো পায়নি… তারা চায়, আপনার হাসি যেন অচিরেই কান্নায় রূপ নেয়। ব্যর্থ মানুষের সবচেয়ে ভয়ংকর দিক হলো‌ তারা নিজে ডুবতে চায় না, তারা চায় সবাইকে নিয়েই তলিয়ে যেতে! কি ভয়ংকর।

তারা কখনো সোজা পথে আঘাত করে না, কথা বলে ইঙ্গিতে, অভিযোগ করে অন্যের কাছে, ছড়ায় সন্দেহ,‌ গড়ে তোলে চক্রান্তের ঐক্যজোট, যেখানে আপনি শুধু একটা খারাপ চরিত্র। যার পতন দেখার জন্য তারা প্রতিদিন প্রহর গুনে।

ব্যর্থ মানুষদের ভাঙা স্বপ্নের ভার আপনাকেও টেনে নিচে নামায়। তারা চায় না আপনি এগিয়ে যান, কারণ আপনি এগিয়ে গেলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও নগ্ন হয়ে পড়ে।
তাই তারা কাঁটা বিছিয়ে রাখে আপনার পথে, ছোট ছোট কথা দিয়ে কাটে আত্মবিশ্বাসের শিরা।

আপনি যদি দয়া দেখান, তারা ভাবে আপনি দুর্বল। আপনি যদি নিরব থাকেন, তারা ভাবে আপনি হার মানলেন।
তারা রাগে পুড়ে যায়, কারণ আপনি ধ্বংস না হয়ে শান্ত থাকেন। তারা চায় আপনি জ্বলুন, পুড়ে ছাই হয়ে যান।
আপনি না জ্বললে তারা যে তাদের অস্তিত্বই হারায়।

ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×