
বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।
মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট পৃথিবীতে কেউ নেই
এক মহাকাশ হাহাকার সব দিকে।
ঘরের মেঝেতে জোড়া লাগাই
ভেঙে যাওয়া মন;
ঈদের রঙে আকাশটাকে সাজাই।
মানুষের হাসি, রঙের ভিড় তবু
অন্তরে শুধু অভিমান খুঁজে পাই।
সবাইকে ঈদের শুভেচ্ছা ❤️
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



