গ্রামটা পাল্টে গেছে
সেই প্রেমময় ছোঁয়াটা আর নেই।
বিষাক্ত অপরাহ্ন
ধুলোতে মিশেছে বিষ!
ফাঁকা স্মৃতীজড়িত মাঠ,
ঘাসে ঘাসে প্রাক্তনের স্পর্স উঁকি দেয়।
গাছগুলো ধুলোমাখা
অন্যমনস্ক বাতাস গ্রামের মোড়ে
পতাকাটি ওড়াতে ভুলে যায়।
জির্ন দাম্ভিকতা নিয়ে গেরুয়া বসনে
পতাকাটি বেঁচে আছে।
সময়ের বালিতে প্রাচীন পদচিহ্নগুলি মিশে গেছে।।
আজকাল গ্রামে আসে না আর কেউ..
যন্ত্রহীনতা, আহত বাহ্যিকতা আর অন্নহীনতার জেরে।
তবু অন্ধ সন্ধ্যে রক্তকে ভালোবেসেছে!
থমথমে নিরবতায় অচম্বিত
মেঘের অট্টহাসিকে আঁকড়ে ধরেছে
অগ্রগামী চিলেকোঠা।
চুনের আভরন হারিয়ে
ইঁটের দাঁতে তবু হাসে,
সারিবদ্ধ বাড়িগুলো।
কারন সে কঠোরের দায়ে অভিযুক্ত,
তাই আত্মসত্ত্ব হারিয়ে মলিনতার প্রয়াস চালায়।
গ্রামে আজকাল আসেনা আর কেউ!
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





