স্তব্ধ ঘরটাতে আত্মমগ্ন বালকটি হঠাৎ একটা ঝাঁকুনি খেল।
পালঙ্ক নড়ছে।চেয়ে দেখে ঘুমন্ত মা-কে .. মা স্বপ্ন দেখছে! তাই বোধহয় ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠছে, ঠোঁটগুলো কাঁপছে, বন্ধচোখে ব্যাস্ততা, কুঞ্চিত ভ্রু।
মা মাঝেমাঝেই স্বপ্ন দেখে তবে আজ তার সন্মোহনকে যে ঝাঁকুনিটি চুর্নবিচুর্ন করল, তা ভাবিয়ে তুলল কল্পবিলাসি বালককে।
সত্যিই তো! মা কতো স্বপ্ন দেখে তাকে নিয়ে.. কতো অভিলাশ দানা বেঁধেছে তার মনে,। "কল্পনাতে ভাত জোটেনা" কথাটি স্কুলের গনিত স্যার বলেছিলেন। আর গণিত স্যারের বলার কারনেই আজও মোনে লাল তুলিতে লেখা ঐ কথাটি। কারন গননা বড়ো কঠিন। মা ও স্বপ্নে গননা করছে। তাই সন্মোহন কেটে গেল । নুয়ে বসে সমাকলনের সমস্যা সমাধানের জন্য। ঠিক সেই সময় সমাকলন থেকে একটা উহ্য কবিতা উঠে এল। চটপট লিখে ফেলবে ভেবে আরেকটু গাঢ় চিন্তা করতে শুরু করল... ।
স্তব্ধ ঘর... হঠাৎ দ্বীতিয় ঝাঁকুনি!.... মা স্বপ্ন দেখছে!
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





