সকাল হলেই আরেকটি তারিখ
কালের মহাসমুদ্রপৃষ্ঠে মিলিয়ে যাবে।
এক থেকে একত্রিশ সবই মিলিয়ে যায়..
শুধু চেনা-হৃদনিহীত মুহুর্তগুলি
বারে বারে পরিযায়ী পাখি হয়ে
একুল_ওকুল উড়ে চলে।
তারা গন্তব্যহীন, চির যাযাবর আর অমরনশীল ।
আজ কেউ ঘুমোয়নি!
আমার সঙ্গে সকলে যেন
একাত্ত্ব হয়ে গেছে!
নির্জনতাবিলাসী আমি বারবার হৈচৈ থেকে
নিজেকে উপড়ে তুলে আনি।।
কিন্তু মিছিল হয়ে যায় হাজারের।
সত্যিই তাই,
আজ আমার সঙ্গে রাত জাগছে
আমপাতা, তার মুকুল,..
গাঁদাগাছের কুড়ি, আগাম সকালের
আশায় আছে,
কাল মেলে ধরবে নিজেকে।।
কার্নিসে রাখা নুড়ি পাথরেরও
চোখে নেই ঘুম।
সেও আকাশেতে তাকিয়ে!
কতো ধুলো জমাট বেঁধে যে পড়ে আছে
একা কার্নিসে।
নিজের মধ্যে লক্ষ লক্ষ চাপা বেদনা,
তাই সে কঠিন।
নানা শব্দ... আসে আর চলে যায় চিরতরে,
তারাও মৃত্যুহীন সড়কে
হাঁটছে এলোমেলো।
সবাই জেগে এ রাতে..
শুধু কিছু ছলনা রয়েছে ঘুমের ভান করে।।
রোমাঞ্চিত হই, কতো মহান কবিতার লাইনগুলি!
কাউকে বাদ দেয়না বেশ
নিজের আপাদমস্তক সাজিয়ে তোলে ব্রহ্মান্ডের প্রতিটি কনা দিয়ে।।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





