somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধ ভালোবাসা

২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১

কয়দিন ধরেই শরীরটা ভালো লাগছে না..কিছু খেতে পারি না শুধু বমি বমি ভাব হয় কেন যে এমন হচ্ছে তাও বুঝতে পারচ্ছি না...শুয়ে শুয়ে এসব ভাবচ্ছি হঠাৎ একটা কথা মনের মধ্যে ঘুরতে লাগলো শুয়া থেকেই লাফ দিয়ে উঠে বসে গেলাম..আমি যা ভাবচ্ছি তা কি সত্যি?!!!না না এমনটা যে না হয়...এমন কিছু হলে আমি মরে যাবো...কি করবো এখন কিছুই মাথাই আসচ্ছে না রাফিকে কি একটা কল দিব? না আগে টেস্ট করে নিজে সিউর হয়ে নিব?কিছুই ভাবতে পারচ্ছি না আর মাথাটা ধরে আছে...
না আজকে যে করেই হক আমাকে বাসা থেকে বের হতেই হবে...আর পারচ্ছি না ভাবতে...

আমি-মা...মা শুনো আমি একটু রিমিদের বাসায় যাচ্ছি ওর বাসায় আমার একটা বই রেখে আসচ্ছি ওটা আমার খুব দরকার নিয়ে আসতেই হবে।।

মা-অরণি এ রোদের মধ্যে বাহির হওয়ার কি দরকার আছে?তার মধ্যে কয়দিন থেকে তোর শরীরটাও ভালো না...অপু না হয় বিকেলে গিয়ে রিমিদের বাসা থেকে বইটা এনে দিবে..

আমি-না না মা দরকার নাই আমি নিজেই পারবো আমার ফিরতে ঘন্টা খানিক লাগবে তুমি টেনশন করিও না...আসচ্ছি আমি..

বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি...না কাছাকাছি কোনো ফার্মেসিতে যাওয়া যাবে না আমাকে দূরের কোনো ফার্মেসিতেই যেতে হবে....বাবা মা যেন কোনো ভাবেই এইসব নিয়ে কিছুই না জানতে পারে...আমিতো এখনো নিজেও সিউর না আমি যা ভাবচ্ছি তা সত্যি কি না...
যাক একটা রিক্সা পেয়ে গেলাম এখন তাড়াতাড়ি বাসায় ফিরতে পারলেই বাঁচি।।

ঘণ্টা খানিক পর আমি pregnancy টেস্টর প্যাকেট কিনে বাসায় ফিরলাম....তাড়াতাড়ি রুমে চলে গেলাম..
প্রথমবার টেস্টে পজিটিভ আসলো না হয়তো আমার ভুল হইছে...
তারপর আরো ২বার টেস্ট করে দেখলাম এই ২বারও পজিটিভ!!!
তার মানে আমি conceive করছি!!!!
এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারচ্ছি না প্রচন্ড কাঁপুনি চলে আসচ্ছে শরীরে..মা বাবা জানতে পারলে আমাকে শেষ করে দিবে...কি করবো এখন আমি!!
রাফিকে কল দিলাম,

রাফি-হ্যালো জানু
আমি-বিকেলে যে করেই হোক আমাদের দেখা করতেই হবে।
রাফি-কি হইছে তোমার??তোমার কথা গুলা এমন কাঁপা কাঁপা আসতেছে কেন?তুমি ঠিক আছোতো??

আমি-রাফি এখন আমি কথা বলার কোনো অবস্থাতেই নাই দেখা হলে সব বলবো...আমাদের দেখা করাটা খুবই জরুরি..

রাফি-আচ্ছা ঠিক আছে পার্কে আমি তোমার জন্য ওয়েট করবো তুমি চলে আসিও

আমি-হুম রাখি এখন।

বিকেলে,
পার্কে ডুকতেই দেখলাম রাফি আমার জন্য ওয়েট করচ্ছে..দৌড়ে গেলাম ওর কাছে আমাকে দেখে ও দাঁড়ানো মাত্রই আমি ওকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলাম...

রাফি-অরণি কি হইছে??কি হইছে তোমার??
আমি-রা...ফি রাফি(কান্নার জন্য বলতে পারচ্ছি না)
রাফি-বলো কি হইছে
আমি-রাফি আমি pregnant (বলেই ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম)
রাফি-মানে!?কি? কি বলছো??( আমি ওকে যতটা শক্ত করে জড়িয়া ধরছিলাম কথাটা শুনার পর আমার হাত গুলো আমি সরিয়ে নিলাম আমি যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না) দেখি ছাড়ো আমায় মানুষ তাকিয়ে দেখচ্ছে..

আমি-রাফি সত্যি বলচ্ছি...আজকে ৩বার টেস্ট করে দেখছি তিনবারই পজিটিভ আসচ্ছে...আমি এখন কি করবো বলে দাও আমারে..

রাফি-এই হতে পারে না অসম্ভব... এটা আমার বাচ্চা না...অন্য কারোর হবে আমার না...কারণ তোমার সাথে যখন আমি ফিজিক্যাল রিলেশনে গেছি তোমার কনসিভ করার সম্ভাবনাই নাই...

আমি-(রাফির মুখে কথা গুলো শুনে আমি থো হয়ে দাঁড়িয়ে আছি আমি এই রাফিকে চিন্তেই পারচ্ছি না এইটুকু সময়ের মধ্যে এতোটা বদলে গেল!)রাফি তু..তুমি এসব কি বলচ্ছো??এটা আমাদের দুজনের বেবি... এখন তুমি আমায় বিয়ে করে নাও।

রাফি-আমি কি পাগল হইছি তোর মত একটা নষ্টা মেয়েরে বিয়ে করতে যাবো?? আমার বাবা মার সামনে তোর কি পরিচয় দিব?কি বলবো আমি?""দেখো মা এই হচ্ছে অরণি একটা নষ্টা মেয়ে যে কিনা বিয়ের আগেই pregnant হয়ে গেছে কার না কার বাচ্চা পেটে এখন আমাকে চাপ দিচ্ছে ওকে বিয়ে করার জন্য"" এটা বলবো আমি আমার বাবা মাকে??এখন আমি বুঝতেছি ইফতি কেন তোকে ছেড়ে গেছে..তোর মত নষ্টা মেয়ের সাথে কোনো ভালো ছেলেই থাকবে না।

আমি-(রাফি মুখে কথা গুলো শুনে আমি যেন বলার ভাষাই হারাই ফেলছি) রাফি খবরদার তুমি উল্টা পাল্টা কোনো কথা বলবা না...হ্যাঁ ইফতির সাথে আমার ২মাসের রিলেশন ছিল...তখন আমি টিনেজার ছিলাম আমার আবেগটাই বেশি কাজ করতো...আবেগের কারণে ও আমার থেকে আমার নুডে পিক চাওয়াতে আমি দিসি...ইফতি যে একটা প্লে বয় ছিল তা তুমি এ আমাকে জানাইসো...আর ইফতি যে শুধু মাত্র আমার নুডে পিক দেখছে তার বাইরে আমাদের মধ্যে যে আর কোনো আমার রিলেশন হয় নাই তা তো তোমার জানাই আছে...আর তুমি মনে হয় যেন আমার নুডে পিক দেখো নাই?কম চাপ দিসো তুমি আমারে শুধু আমার নুডে পিক দেয়ার জন্য?সব ভুলে গেছো তুমি??কি বলে তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছো ভুলে গেছো?আমিতো ফিজিক্যাল রিলেশন করতে চাই নাই তুমিতো আমাকে জোর করছো আমারে ছেড়ে যাওয়ার ভয় দেখাইসো,ভালোবাসার দোহাই দিছো,বিয়ে করার প্রতিশ্রুতি করছো আমার সাথে সংসার করার স্বপ্ন দেখাইছো তাহলে কেন আজকে আমার দোষটাই দিচ্ছো??সব ভুলে গেছো তুমি??
রাফি-শুন তোর মত মেয়ের সাথে কথা বলার মত রুচি আমার আর নাই..তোকে ভালো একটা সলিউশান দিচ্ছি abortion করাই ফেলবি... আর শুন আমার একার ইচ্ছেতে কিছু হয় নাই এখন তুইও আডাল্ট আমিও সো এখানে আমার কোনো দোষ নাই।

আমি-রাফি এমন করে কি ভাবে বলতে পারচ্ছো??তোমারওতো একটা ছোটো বোন আছে আজকে যদি তোমার মত কোনো ছেলে তোমার বলের সাথেও এমন করে বসতো তখন কি করতা তুমি?

রাফি-চুপ একদম চুপ তোর মত নষ্টা মেয়ের মুখে আমার বোনের কথা মানাই না...আমার বোন তোর মত নষ্টা,দুশ্চরিত্রা না....তোদের মতো মেয়েদের মরে যাওয়া উচিত।।।আজের পর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করবি না।

রাফি আমাকে ফেলে চলে গেলো আমি এখনো বসে কেঁদেই যাচ্ছি...এখানেই আমার আর রাফির প্রথম দেখা হয় আর আজ এখানেই সব শেষ....ইফতি, রাফি দুজনের সাথেই আমার ফেসবুকে পরিচয়... তখন আমার ১৬বছর বয়স প্রথম প্রেম,আবেগ তারপর একটা ভুল।রাফির সাথে ১বছরের রিলেশন ৩বছরের ফেসবুক ফ্রেন্ডশিপ..কেন রাফি এমন করলো???
চলবে.......

ফেসবুক আইডি লিংকঃ https://www.facebook.com/sanjidabegum.kingz
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×