somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ- নিয়তি

২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফজরের আযানের শব্দে ঘুম ভেঙ্গে যায় অবন্তীর। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে ঘুমিয়ে পড়ে সে। জায়নামাজ থেকে উঠে গিয়ে অজু করে ফজরের নামাজটা আদায় করে নেয় অবন্তী। ২৪ বছরের অবন্তী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার রূপ যেন আগের থেকেও অনেক গুণ বেড়ে গিয়েছে। যদিও অবন্তী আগে থেকেও রূপবতী কিন্তু এখন যেন তার রূপ আরও বেড়ে গেছে। একটা মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। চার বোনের মধ্যে সে বড়। অবন্তীর বাবা, নাম করা এক ব্যবসায়ীর ছেলের সাথে অবন্তীর বিয়ে দেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস অবন্তী এসে যেন পড়ল এক দোযখের মধ্যে। বিয়ের ৭ দিনের মাথায় ছেলের পরিবার উপহার হিসেবে ফার্নিচার চেয়ে বসে। সবেমাত্র মেয়ের বিয়ে দেয়াতে রফিক সাহেবের অর্থাৎ অবন্তীরর বাবার হাতেও টাকা ছিল না তেমন। যার ফলে ছেলেপক্ষের চাওয়াটা পূরণ করতে পারেনি তিনি সময় মত। রফিক সাহেব তাদের চাওয়া মত ফার্নিচার দিতে না পারায় শুরু হয় অবন্তীর উপর মানুসিক অত্যাচার। উঠতে বসতে খোঁটা শুনতে হত তাকে। অবন্তীর হ্যাজবেন্ডের নাম রাফি। মানুষ হিসেবে তার কোনো বিবেক, ভালো- মন্দ বোধ,বিচার করার ক্ষমতা ছিল না। মা যা বলতো তাতেই হ্যাঁ বলত। পরিবারের কথায় উঠ বস করত। কিসে ভালো হচ্ছে কিসে মন্দ হচ্ছে তা ভেবে দেখত না। তার মা যা বলত, যা করত সেটাকেই সে সঠিক ভেবে নিত। অবন্তীর শাশুড়ি যখন রাফিকে বলল,
- এভাবে এইসব ছোটলোক থেকে উপহার আদায় করা সম্ভব না। এইদিকে যে তোর মান সম্মান যাচ্ছে তার দিকে কি তোর খেয়াল আছে? যেভাবে করলে উপহার পাওয়া যায় তা কর।

নতুন পোকা ঢুকিয়ে দিয়ে যায় রাফির মাথায়। রাফি শুরু করে অবন্তীর গায়ে হাত তোলা।
অবন্তী রাফির এমন শারীরিক নির্যাতনের কথা তার বাবার বাড়িতে জানায়।
বিয়ের ১মাসের মাথায় অবন্তীর বাবা ধার-দেনা করে ছেলেপক্ষের আবদার মিটায়।
কিন্তু অবন্তীর ভাগ্যে যে অন্য কিছুই লিখা ছিল। উপহার পাওয়ার পরও তার শ্বশুরবাড়ির লোকজন থেকে অত্যাচার করাটা বন্ধ হয়নি। রাফি যখন অবন্তীর গায়ে একবার হাত তুলে তারপর আর সে হাত তোলাটা তার থামেনি। উঠতে বসতে, পান থেকে চুন খসলেই রাফি অবন্তীর গায়ে হাত তুলত।
বিয়ের পাঁচ মাসের মাথায়তো অবন্তী এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে লুকিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। তার বাবা-মায়ের কাছে অনুরোধ করে বলে সে এই দোযখখানা থেকে মুক্তি চাই। সে আর রাফির সাথে সংসার করতে চাই না। তার বাবা যেন ডিভোর্সের সব ব্যবস্থা করে। কিন্তু রফিক সাহেব তখন ছোট তিন মেয়ের দোহায় দিয়ে বলেন,

-দেখ মা এখন যদি তোর ডিভোর্সটা হয়ে যায় তাহলে তোর ছোট বোনগুলোর কি হবে? তাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাদের বিয়ে দিব কি করে আমি? তাদের তো কেউ বিয়ে করতে চাইবে না।

সেদিন বাবার কথা শুনে অবন্তী কান্নায় ভেঙ্গে পড়ে। তার বাবা- মা তার কষ্টটা বুঝল না। আবার সে নিজের সুখে থাকার জন্য বোনদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। সব দিক চিন্তা করে অবন্তী আবারও সে দোযখখানায় ফিরে আসে।

দিন যাচ্ছে মাস যাচ্ছে কিন্তু অবন্তীর উপর নির্যাতন করা কিছুতেই কমছে না।

অবন্তীর মা তাকে বলে,

-দেখ মা ভাগ্যে যা নিয়ে এসেছিস তাই হবে। ভাগ্যটাকে তো আমরা আর পরিবর্তন করতে পারব না। এইবার একটা বাচ্চা নে। হয়ত বাচ্চার কথা শুনলে জামাইয়ের মন একটু নরম হবে। কোলে একটা আসলে দেখবি জামাই কেন তোর শ্বশুরবাড়ির সবাই পরিবর্তন হয়ে যাবে।

সেদিন মায়ের কথায় বিয়ের একবছর তিন মাসের মাথায় অবন্তী গর্ভ ধারণ করে। একটু সুখের আশায়, একটা নতুন দিনের আশায় অবন্তী বুক বাঁধে।

অবন্তী গর্ভবতী হওয়ার পর থেকে রাফির মধ্যে যদিও একটু পরিবর্তন এসেছে। কিন্তু তার মধ্যে থাকা মানুষরূপী জানোয়ারটার কোনো পরিবর্তন হয়নি। সপ্তাহে হয়তো দু' কি একদিন অবন্তীর সাথে ভালো ব্যবহার করেছে তো বাকি দিন গুলো আগের মত খারাপ ব্যবহার দিয়েই শেষ করেছে। শ্বশুরবাড়ির লোকজনও অবন্তীর খুব একটা যত্ন নেয় না।

এই তিন মাস অবন্তী শুধু চোখের পানিতে জায়নামাজা ভিজিয়েছে। যদিও বিয়ের পর থেকে অবন্তী চোখের পানি ফেলে আল্লাহ্‌র কাছে অনেক বার চেয়েছে যেন রাফি ভালো হয়ে যায়। কিন্তু এখন আরও বেশি করে কেঁদে নামাজ পড়ে আল্লাহ্‌ কাছে তা চাচ্ছে । কারণ এখন আর সে একা নয়। যে আসছে তার কি হবে তা চিন্তা করেই অবন্তী কষ্টে ভেঙ্গে পড়ছে।

আস্তে আস্তে দিন যাচ্ছে অবন্তীর গর্ভে থাকা বাচ্চাটিও বেড়ে উঠছে। সময়ের সাথে হুট করে রাফির অত্যাচার করাটা আবার বেড়ে গেল। রাফি এখন একজন নেশাখোর। মদ,অফিম,গাঁজা কিছুই বাদ দেয় না সে। নেশা করার জন্য যখন তার হাতে টাকা ফুরাই তখনই সে টাকার জন্য বাসার মধ্যে ভাংচুর শুরু করে দেয়। অবন্তী ও তখন বাদ যায় না তার হাত থেকে।

.

অবন্তীর এখন সাত মাস চলে। রাফির নেশা করাটাও আগের থেকে কয়েকগুণ বেড়ে গেছে। রাফির বাবা তার নেশা করার জন্য টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। টাকা দেয়া বন্ধ করাই এতদিন সে অবন্তীর গয়নাগাটি বিক্রি করেই তার নেশার টাকা যোগিয়েছে।
অবন্তীর শেষ সম্বল এখন শুধু তার মায়ের দেয়া ইয়ারিংগুলো। এইদিকে দুদিন ধরে রাফির হাতেও টাকা নেই। নেশার আগুনে তার মাথা এখন গরম। যে করেই হোক তার এখন টাকা চায়। রাফির চোখজোড়া শুধু খুঁজছে কীভাবে টাকা পাওয়া যাবে। অবন্তীর কানের দিকে রাফির চোখ যেতেই তার মুখে হাসি ফুটল। তার টাকার যোগার হয়ে গেছে। অবন্তীর এই ইয়ারিং জোড়া বিক্রি করে সে তার নেশার টাকা যোগার করবে।

অবন্তী খাটের কাছে দাঁড়িয়ে জামা কাপাড় ঠিক করছিল। রাফি খাটে শোয়া অবস্থা থেকে উঠে গিয়ে অবন্তীর সামনে দাঁড়াল। তারপর বলল,

-তোর কানের এই জোড়াগুলো আমারে দিয়ে দে।

অবন্তী দিতে অস্বীকার জানায়। আর বলে,

-এটাই আমার শেষ সম্বল। যত কিছুই হয়ে যাক না কেন আমি এগুলো তোমাকে কিছুতেই দিব না।

অবন্তীর কথায় রাফির মাথায় যেন আগুন ধরে উঠে। সে তার হাত চালানো শুরু করে। অবন্তীকে মারার এক পর্যায়ে রাফি অবন্তীর পেটে লাথি মেরে বসে। অবন্তী নিজেকে সামলাতে না পেরে চেয়ারের উপর গিয়ে পড়ে। প্রচণ্ড আগাত পায় অবন্তী। ব্যথায় সে চিৎকার করা শুরু করে। এইসময় রাফি তার কান থেকে ইয়ারিংগুলো খুলে বাইরে চলে যায়।

অবন্তীর ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। ব্যথায় অবন্তী জ্ঞান হারায় একপর্যায়ে। অবন্তীর শ্বশুরবাড়ির লোকজন অবন্তীর খারাপ অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়।
তিন ঘন্টা অপারেশন থিয়েটারে থাকার পর ডাক্তার এসে অবন্তীর পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজনকে জানায়, অবন্তী দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে। অনেক চেষ্টা করেও অবন্তীকে বাঁচাতে পারেনি তারা।
এদিকে অবন্তীর মৃত্যুর সংবাদ রাফিকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। রাফি এখন অনুশোচনায় ভুগছে। যদি সে এমন না করতো তাহলে অবন্তী আজকে দুনিয়ায় বেঁচে থাকত। অবন্তীর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাফি একটা সুযোগ খুঁজছে। যেন তার অনাগত কে অবন্তী ফিরিয়ে দিয়ে যায়। হুম অবন্তী তার সাথে তার সন্তানটিকেও পরপারে নিয়ে গেছে। এই দুনিয়ার বিষাক্ত আলো,বাতাস তাকে দেখতে দেয়নি।
ওদিকে রাফির ফ্যামিলি খুব খুশি। গলার কাটা নেমেছে তাদের। এইবার ছেলেকে তারা বড় ঘরের কোনো মেয়ের সাথে বিয়ে দিবে বলে ভাবছে।

ফেসবুক আইডি লিংকঃ https://www.facebook.com/sanjidabegum.kingz

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×