চন্দ্রাবতী, চন্দ্রাবতী....
হুমমমমমমম বল চন্দ্রকলা...
তোমার জন্য চাঁদেরহাট থেকে এক ঝুড়ি জ্যোৎস্না আর কিছু বকুল ফুল এনেছি তোমায় সাজাবো বলে...
আর কিছু আনোনি চন্দ্রকলা?
হ্যাঁ এনেছিতো। অনেক কষ্ট করে আসমানি রংটা তোমায় পরিয়ে দেব বলে এনেছি�পরনে থাকবে আসমানি শাড়ি, খোলা চুলে বকুল ফুলের মালা,হাতে থাকবে জ্যোৎস্নার তৈরি চুড়ি, মাথায় থাকবে জ্যোৎস্নার তৈরি ক্রাউন,গলায় থাকবে বকুল ফুল আর জ্যোৎসার তৈরি মালা,কপালে আসমানি টিপ,আর পায়ে থাকবে জ্যোৎস্নার পায়েল।
কি যে অপূর্ব তোমায় লাগবে চন্দ্রাবতী....
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



