somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানজিদা আয়েশা শিফা
আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

তথ্যদূষণ এবং সেই স্রোতে ভাসমান আমরা !

১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তথ্যদূষণ ! হ্যাঁ ঠিকই দেখছেন। শব্দ , পানি, বায়ু মাটি এসব দূষণ তো আছেই তাই বলে তথ্য দূষণ ?
Yes we need to think about information pollution.
প্রতিদিন কত শত তথ্য, ভিডিও ছবি না চাইতেও আমাদের চোখের সামনে এসে হাজির হয়? এই ভিডিও না দেখলে জীবন বৃথা, এই ভিডিও দেখে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন এমন অসংখ্য ভিডিও দেখার পর মনে হয় না যে, বৃথা সময়টাই নষ্ট হল?
এই মেসেজ ২৫ জনকে না পাঠালে ফেইসবুক বন্ধ, ১০ বার এই নাম জপলে আজ রাতেই রিটার্নসহ স্বর্গের টিকিট !
এর পর চেক ইন বেড়ানোর ছবি ত আছেই কোন একটা জায়গায় গেলে এত সেলফি, পোস্ট দেয়া শুরু করি যেন এভারেস্ট আমরাই জয় করেছি। আমরাই আবিষ্কর্তা কলম্বাস !
ফটোশুটের এই যুগে বিয়ে হওয়া মানেই সেরেছে, নব দম্পতি এবং পরিপার্শ্ব এর আমরা সবাই ছবি, সেলফি নিয়ে কয়েকদিনের জন্য হয়ে যাই সব চেয়ে বড় দূষক।
আমাদের চোখ নিরবিচ্ছিন্নভাবে দেখে চলে আর সেই সুযোগে অপ্রয়োজনীয় তথ্যগুলো আমাদের সময়টুকু ডাকাতি করে নেয়।
২০১৬ সালের এক নিউজে নিউইয়র্ক টাইমস বলছে যে ফেইসবুক গড়ে আমাদের ৫০ মিনিট করে সময় নিয়ে নেয়। ব্যক্তিবিশেষের জন্য তা যে আরও বেশী তা প্রমাণের জন্য গবেষণার দরকার নেই।
ওয়াটস আপ, ইউটিউব, ইমো, স্কাইপ............কত সময় নিয়ে নেয়?
নোটিফিকেশনের সেই টুট টুট, লাল হয়ে থাকা নাম্বার ! দেখার জন্য মনটা প্রেমিকাকে প্রথম চুমু খাওয়ার মতই উসখুস করে যেন।
স্বামী স্ত্রী পাশাপাশি শুয়েও যোজন যোজন দূরে থাকে। লাইকের লোভ যেন টাকা আয় করার মতই তাড়িত করে আমাদের।
আমাদের সময়ের সব চেয়ে বড় অংশ কেটে যায় তথ্যদূষণ সৃষ্ট ব্যস্ততায়। আর এই উদ্বায়ী জালে আটকে আমরাও আর বাস্তবতায় থাকি না। ফেসবুক, ইউটিউবের তাতে অ্যাড বাবদ ব্যবসা বাড়ে।
কিন্তু আমাদের? কয়েক মিনিট সময় নিয়ে মায়ের খোঁজ আর নেয়া হয় না। আত্মীয়ের কুশল জানা হয় না। এসব মিডিয়ার অসংখ্য ভাল দিক আছে কিন্তু আমাদের নিজেদের বোধ হয় ব্যবহারের মাত্রা নির্ধারণ করা দরকার। নিজেদের জন্য “আত্মনিয়ন্ত্রণ নীতি” তৈরি করার সময় এসে গেছে ।
বর্তমানই বাস্তব, অতীত অপরিবর্তনীয়, ভবিষ্যৎ অভবিতব্য স্বপ্নের ন্যায়।
আমাদেরকে বর্তমানে বেঁচে থাকতে হবে। উদ্বায়ী অন্তর্জালে নয় ।

সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×