somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানজিদা আয়েশা শিফা
আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সাদাত হোসাই্নের বই "আরশিনগর" রিভিউ

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখক সাদাত হোসাইনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে ফেইসবুকে আমি তাকে বহুদিন যাবত অনুসরণ করেছি। অনুসরণের মূলে ছিল তার একটা লেখা। লেখাকে কিছুটা ভাত রান্নার সাথে তুলনা করা যায়।
ভাত রান্নার সময় একটি ভাত টিপ দিলেই যেমন বাকি সব ভাতের অবস্থা বোঝা যায় লেখাও তাই। দু’ একটি লেখা পড়লেই বোঝা যায় লেখক আরও কি লিখতে পারেন।
প্রথমদিককার দু’ একটি পোস্ট পড়েই বুঝেছিলাম যে উনার লেখার চুম্বকত্ব ভাল। পাঠককে ধরে রাখতে সক্ষম।
“আরশিনগর” বইটা পড়তে গিয়েও আমার তা-ই মনে হয়েছে। পূর্ববর্তী পৃষ্ঠা সহজেই পরবর্তী পৃষ্ঠায় টেনে নিয়েছে এবং বইটা শেষ করেছি রাত আড়াইটায় যেখানে বারোটার পর আর রাত জাগাই হয় না।
বিষয়টা এমন নয় যে, আমি ফিকশনই পড়ি শুধু। দিনের নির্ধারিত তিন ভাগে একই সাথে আমি তিন চারটি বই পড়ি, কিন্তু বইটা হাতে নেয়ার পর দেখলাম যে সেটা বাকি বইগুলোর সময়ের কোটা কেড়ে নিয়েছে। এটাই আসলে লেখকের শক্তিমত্তা।
এই বইয়ের আম্বরি বেগম, মজিবর মিয়া, মিলি, আশিষ, ইমাম সাহেব, রুবিনা, সুজাতা, শুকরঞ্জন, লাইলি, লতু এমনকি মৃত নিলুফা বেগমও একটা ঘোরলাগা জগতে জীবন্ত হয়ে উঠে। আর সব কিছু ছাপিয়ে থাকে এক সমুদ্র মায়া নিয়ে আরশি চরিত্রটি। গভীর এই মেয়ের নৈঃশব্দ যেন সহস্র শব্দের চেয়ে বেশী কথা বলে।
তবে এই চরিত্রটির বিপরীত শক্তিশালী একটা পুরুষ চরিত্রের অভাববোধ রয়ে গেছে উপন্যাসে। তার পরও সার্বিক বিচারে বইটি ভাল লেগেছে।
যে কেউ খেয়াল করলে দেখবেন যে, বাংলা সাহিত্যে কিছুদিন যাবত একটা আকাল যাচ্ছে । বিদগ্ধজনের কাছে সাহিত্যের “মীনক্ষোভাকুল কুবলয়” জাতীয় অনেক সংজ্ঞা থাকতে পারে।কিন্তু আমার কাছে সাহিত্য মানে যা পাঠককে ধরে রাখে এবং বই শেষ হলেও সেসব চরিত্রের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না।
ভবিষ্যতে যারা বাংলা সাহিত্যের হাল ধরবেন তাদের মধ্যে যে সাদাত হোসাইন অন্যতম হয়ে থাকবেন তাতে সন্দেহ নেই ।

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×