বসন্তেরই কালে কোকিলের কুহুতানে
ডাইকো বন্ধু আমায় তুমি মানে অভিমানে
আসবো বন্ধু আমি চুপটি করে বসো
ভালোবাসার কথা কব মন ভরে শুনো
নীলিমার সব রং দিয়ে সাজাবো তোমায়
রংধনুর সাতটি মাখবো তোমার গায়
দীঘল কালো চুল, আর সদ্য ফোটা পদ্মের মতো চোখ
দেখে দেখে কেটে যাবে শ্রান্ত দুপুর
ভালোবাসা হলো মনের ইচ্ছে ডানা
যখন খুশি উড়তে পারো, কেউ করবে না মানা
সকাল হলেই দেখবে যখন পুব আকাশের আলো
তখন তুমি বুঝবে আমার দুই নয়নের আলো
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




