আগমনী
২৮ শে মে, ২০২০ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে না-হয় থাক,
তুমি অন্য বর্ষায় এসো।
খোঁপায় দিয়ে কদমের ফুল,
আর পাশে এসে বসো।
হাতটি ধরো সযতনে,
রেখে দিয়ে সব অভিমান।
চাইছি তো শুধু ভালোবাসা,
কেন তবে তুমি নিষ্প্রাণ?
কেন যে তোমার বিরহী আবেশ,
ভেবে পাই না সারা।
হৃদয়ের টানে কাছে গিয়েও আজ,
হয়েছি তৃপ্তিহারা।
তবুও তোমার
দীঘল কালো, জলের মত আঁখি,
আর হিয়ায় ভাসে মেঘ।
কখন যে, ঝরবে হঠাৎ বরষা
মনেতে জাগে উদ্বেগ।
তাই.....
আজকে না-হয় থাক,
অন্য শারদে ঘুরবো।
বাসন্তী শাড়িতে আর কাঁচের চুড়িতে,
ভালোবাসা না-হয় বুনবো।
দেখবে তখন,
নীল যমুনায় ভিজবে তুমি, ভুলবে বিরহ
আর বাজবে মাতাল বাঁশি।
নয়নে ভাসবে পুরনো স্মৃতি,
আর ঠোঁটে? নীলরঙা হাসি।
আর এভাবেই,
তুমি বেঁচে রবে, হৃদয়ে মম,
মৌন আগমনী।
নশ্বরতার দেহ, হউক তুমিময়
কি দিবস কিংবা রজনী।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন