somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সন্জয় চক্রবর্তী
আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

পরজন্ম

১৮ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পরজন্মের প্রত্যাশা নেই, তবু আসবো আবার ফিরে,
হয়তো মানুষ, নয়তো পাখি, নতুন কোন নীড়ে।
চিনবে তুমি? আমায় তখন, শিমুল ঝরা দিনে,
বাজবে বেহাগ, প্রাচীন সোহাগ, অস্তরাগের ক্ষণে।

সাজিয়ে রেখো বরনডালা, নরম ব্যাকুলতায়,
একটু চাওয়া, একটু শরম, একটু স্মৃতির মায়ায়।
নতুন রুপে, পুরনো তুমি, মাটিতে পড়বে ছায়া,
চিবুক তুলে দেখবো তখন, অবগুন্ঠিত মহামায়া।

পড়বে কি মনে?
নির্মেঘ রাতে, নক্ষত্রের সাথে, কেটেছিল কত যামিনী,
শুক্লাতিথীর চাঁদ জাগতো শয়ানে, গন্ধ ছড়াতো কামিনী।
তুমি আমি দু’জন, নয়নে নয়ন, স্নিগ্ধ বাতায়ন,
চাওয়াটা শুধু যুগলপ্রণয়, আর কন্ঠে সমর্পণ।

পারবে কি তুমি?
হাজার লোকের ভীড়টি ঠেলে, খুঁজে নিতে আমায়?
গত জন্মে, যার প্রেমেতে, দুলেছিলে দারুণ পিপাসায়।
সঁপেছিলে মন, নিভৃতে নির্জন, কেউ জানেনা কারে,
সঙ্গোপনেই ভাসিয়েছিলে তুমি, পদ্ম পাতায় মোড়ে।

এই জনমের মর্ত্যলীলায়, স্বপ্নেরা হয়েছে খুন,
ভাগ্য লিখেছেন, ভাগ্যবিধাতা, তুমি ছাড়া সুনিপুন।
তোমার পায়ে বাজে নূপুর, অন্য ঘরের কোনে,
মরমরিয়ে উঠে ব্যাথা, প্রনয় মিলায় প্রয়ানে।
ধূলিধূসর মেঠো পথে, হেটেছি কতই নগ্ন পায়ে,
তিমির রাত্র, চুমছে হৃদয়, লুকায় ব্যাথা নিরুপায়ে।

তাই,
আশাতুর হৃদয়, পরতে পরতে, স্বপ্নের জাল বিছায়,
পরজন্মের প্রত্যাশা নিয়ে, আসবো আবার ধরায়।
ভ্রমরের মত নিমগ্ন হবো, পুষ্পমধু ভালোবাসায়,
চিরহরিৎ প্রেমে সাজাবো গৃহ, থাকবে না কোন অন্তরায়।


সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×