রাজনীতিবিদগণ সারাদিন মিথ্যের বেসাতি করে
ধার্মিক ধর্ম-কর্ম করে, লাভ হবে পরে।
এনজিও রা গরীবের ইস্যু নিয়ে খেলে
সাধারন মানুষ বুদ্দিজিবীদের টকশো গেলে।
শিক্ষক সমাজ দলীয় লাজুরবৃত্তি করে
সাংবাদিকরা চলে কলম আর চাপার জোরে।
ডাক্তারগণ পকেট ভারী করে রুগীর টাকায়
ইঙ্গিনিয়ার-রা কাজ ছাড়াই ব্যস্ত বিল তোলায়।
ব্যবসায়ী কেবলই ভাবে কিভাবে মুনাফা বাড়বে
শ্রমিক নেতারা অপেক্ষায় থাকে আন্দলনে যাবে।
এ সব নিয়েই চলছে আমাদের বাংলাদেশ
আমি ও এদেরই একজন, আছি ত বেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





