আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে পাহাড় বন
সাগর কাঁদে নদী কাঁদে , কাঁদে সবার মন ।।
বেলাল কাঁদে মিনার হতে মরু কেঁদে কয়
রসুল কাঁদেন উম্মত বলে মরণের সময়।
রসুল যাবেন প্রভুর বাড়ি কত আয়োজন ।।।
সাগর কাঁদে নদী কাঁদে,কাঁদে সবার মন
ওমোর কাঁদেন অসি হাতে সবার চোখে জল
শোকে আকুল বিবিগনে কোখায় রসুল বল।
কোথা গেলেন মহানবী বিশ্ববাসীর ধন ।
সাগর কাঁদে নদী কাঁদে,কাঁদে সবার মন ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



