তোমায় প্রেমের বন্ধনে সাজায়ে যতনে,
কেয়ুর কঙ্কনে কুঙ্কুমে চন্দনে,
প্রাণের বন্ধনে গভীর প্রেমে,।
বিরহ বেদনায় মিলন সাধনায়,
পেয়েছি তোমায় স্বর্ণলতিকায়,
অলক্ষ প্রেমের অমূল্য হেমে ।।
কুসুম কাননে তোমার নয়নে
অলির গুঞ্জনে বিরহ বন্ধনে,
আকুল প্রাণে তোমার চোখে,
তোমারি জনমে আমারি মরমে
বিধির ধরমে অমৃত লোকে ।
পেয়েছি তোমায় আমার শ্রমে ।
অলক্ষ প্রেমের হেমেঅমূল্য ।।।
বি.দ্র; কবিগুরুর অনুরণে
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




