তোমার চোখের এক ফোটা জল আর আমার বিরহ দিয়ে,
যে মালা তুমি গেঁথেছ সেদিন আমি তা এসেছি নিয়ে ।।
আজো খুঁজি তাই নিজেরে হারায়ে পথে ঘাটে মাঠে বনে,
আমারে খুঁজিছ দিবস নিশিথে শুধাইয়া জনে জনে ।
মুছিবে কি তুমি চোখের অশ্রু মালাটি ফিরিয়া পেয়ে ?।।
(যে মালা তুমি গেঁথেছ সে দিন আমি তা এসেছি নিয়ে )
খুঁজে পেলে মালা বুকে রবে ব্যথা চোখে রবে শুধু জল,
শুধু মালা নিয়ে আমারে না পেলে কি হবে তোমার ফল ?
চলে যাব আমি মহাকাল বুকে তুমি যাবে হেথা রয়ে ।
( যে মালা তুমি গেঁথেছ সে দিন আমি তা এসছি নিয়ে ) ।।
হয়তো তখন দু'পারে দু;জন চোখে চোখে হবে চাওয়া,
তব গাঁথা মালা বুকে দিবে জ্বালা দু'জনার স্মৃতি নিয়ে।
মরণের পরে দু'জনা দু'জনে শুধু আন মনে প্রতি ক্ষণে ক্ষণে
রবো মিলনের গান গেয়ে।
( যে মালা তুমি গেঁথেছ সে দিন আমি তা এসছি নিয়ে ।।।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




