যার স্মৃতি নিয়ে আমি মরিব, তাহারে তোমার মাঝে দেখেছি
হাজার বছর ধরে খুঁজে, তোমার আঁখিতে তারে পেয়েছি।।
মেঘে ঢাকা চাঁদ হয়ে,স্নিগ্ধ আলোয়ে দিলে জড়ায়ে,
প্রেমের পরশ দিয়ে নিরবেই তুমি,আমার হৃদয় দিলে ভরায়ে।
আলো আঁধারের মাঝে হারানো প্রিয়া ভেবে
তোমাকে আপন করে নিয়েছি
তোমার আঁখিতে তারে পেয়েছি ।
আজ তুমি চলে গেলে ,আমার চোখের আড়ালে
তবে কেন হৃদয়ের সব ফুল ছিড়ে .
মিলনের মালা গলে পড়ালে ?
জান কিগো কত ব্যথা মরমে আমার
তোমাকে হারায়ে আমি সয়েছি ?
তোমার আঁখিতে তারে পেয়েছি ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


