somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার গল্প

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার, ১০ ট্যাহা কেজি চাল ব্যাচে কোন হানে?
ফ্রামগেটের ওভার ব্রীজ পার হতে গিয়ে হঠাৎ থেমে যায় অনল নামের যুবক, তাকিয়ে দেখে জীর্ণ শরীরের ১০ /১২ বছরে একটা ছেলে তাকে এই প্রশ্ন করেছে! অনল জানে না ঢাকা শহরের কোথায় ১০ টাকা দরে চাল বিক্রি হয়, তাই সে উত্তর দিতে পারছিল না, টিভি তে সে দেখেছে গ্রামে এ চাল সরকার বিক্রি করছে। এবার উত্তর দেয় অনল,
-ঢাকায় কোথায় বিক্রি করে জানি না, তবে গ্রামে বিক্রি করে।
-স্যার গ্যারামে অভাবের লাইগায় তো শহরে নিয়ে আইছে বাজান, বিক্সা চালাইয়া আমগো সংসার চালাইত, বাজানের কয় দিন হইল জ্বর, তাই রিক্সা চালাইতে পারে নাই, ঘরে ছিল ৯০ ট্যাহা, মা কইল যা চাল কিনে আন, হুনছি সরকার ১০ ট্যাহা স্যারে চাল ব্যাচে, তাই খুজতাছি কই ব্যাচে।
-অন্য কাউকে জিগেস করে দেখ
-জিগাইছি, একজনে কইল হেই চাল নাহি শুক্রবার আর বুধবার এই দুই দিন হেরা ব্যাচে, আইজ তো শনিবার
-৯০ টাকা দিয়ে তুমি দুই কেজি চাল কিনে নিয়ে যাও
-হ স্যার, ৪৫ট্যাহা দিয়াই তো চাল কিইনা খাই, তয় মা কইল, ১০ ট্যাহা করে ৫ কেজি পাওন যাইবো, বাজানের জ্বর সারতে যদি দেরি হয় তয় আরো কয়দিন উপোস থাকতে হইবো, তাই... বলে থেমে যায় ছেলেটি।
-১০০ টাকা বের করে দিলাম, নিল না বললো, মার নিষেধ আছে! মা কইছে তোর বাপে মুক্তিযোদ্ধা, কারো করুনা বা দয়া নিবি না বাজান, দয়ায় বা করুনায় এই দেশ স্বাধীন হয় নাই, গায়ে গতরে খ্যাইটা এই দেশ স্বাধীন করছে তোর বাজানেরা, তুই সেই বাপের ছাওয়া, কিছু দরকার হইলে খ্যাইটা জোগার করবি।
- ওর কথা শুনে অবাক হলাম, বললাম মুক্তিযোদ্ধাদের তো সরকার ভাতা দেয়, তোমার বাবা সেই ভাতা নেয় না?
-না নেয় না, হ্যায় ভাতা উঠানোর কার্ড করতে গ্যাছিল, যে সাহেব কার্ড কইরা দিব হেয় কইছে পনের হাজার ট্যাহা লাগবো না হলে ভাতা পাইবো না, তাই বাজান রাগে আর কার্ড করে নাইকা
-বললাম এখন তো অনেক টাকা পায় মুক্তিযোদ্ধারা।
-বাজান কইছে আর কুনুদিন হ্যায় কার্ড নিব না, কাউরে কইবো না হ্যায় মুক্তিযোদ্ধা!
-কেন বলবে না
-হুনছি আমাগো গ্যারামের এক ব্যাডায় রাজাকার ছিল হ্যায় নাকি পরে মুন্ত্রি মিনিস্টার হইছিলো, সেই থ্যাইকা বাজানের রাগ, এহন কইলে কয় হ্যায় নাকি কুন এক ন্যাতা ছিল এই দ্যাশে তার ভাষন হুইনা যুদ্ধে গ্যাছিলো, হ্যারে যেদ্দিন মারছে সেই থেইকা বাজান কয় আবার এই দ্যাশে যেদিন যুদ্ধ হইব হ্যায় যুদ্ধ করবো, সেই যুদ্ধে নাকি বাজান.... ছেলেটি থেমে যায় কি যেন বলতে গিয়ে!
-বললাম সেই যুদ্ধে বাজান কি?
-না বলা যাইবো না
এই বার সে বলে আপনি যান, অত গল্প করনের সময় নাই, আমি দেহি কই ১০ ট্যাহা স্যারে চাল ব্যাচে সেই জাইগা খুইজা বাইর করি, বলেই সে চলে যায়!
১০০ টাকাটা অনলের হাতের মধ্যে, যেন ১০০ টাকা না, একটা চাপা যন্ত্রনা অনল ধরে আছে! ওর চলে যাওয়া অপলক চোখে তাকিয়ে দেখছিল, ওভার ব্রীজের উপর দাড়িয়ে থাকা যুবক আকাশের দিকে তাকিয়ে ভাবছে, একটা বেনসন সিগারেটের দাম ১১ টা! ৫ মিনিটে সে সিগারেট ধোয়া হয়ে বাতাসে মিশে যায়! অথচ আমাদের এত কষ্টের, এত রক্তের, এত ইজ্জতের বিনিময়ে কেনা স্বাধীনতা টার দাম ১০ টাকা ও না!!

স্বাধীনতার গল্প/
সরকার পল্লব

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×