somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জবানবন্দি দিতে পারে ঐশ! দায় স্বীকার করে

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ দম্পত্তি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যার ঘটনায় আটক মেয়ে ঐশী রহমান ও তার বন্ধু মিজানুর রহমান রনি এবং কাজের মেয়ে সুমির রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। শনিবার তাদের আদালতে নেওয়া হবে।

বাবা-মাকে খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারে ঐশী রহমান এমনই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে রিমান্ডে ঐশীর দেয়া তথ্য জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে ‘চামেলী ম্যানশনে’র ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনা তদন্তে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তারা জানান, চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ডটি তাদের মেয়ে ঐশী রহমান নিজেই ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। রিমান্ডে ঐশীর দেয়া বিভিন্ন বক্তব্যগুলো যাচাই বাছাই করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, খুনের সময় কারা উপস্থিত ছিল তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয় ঐশী। তবে খুনের পর প্রাপ্ত আলামত, আগে ও পরের সময় চুলচেরা বিশ্লেষণ করে এ ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির আলামত পাওয়া যাচ্ছে না। জনি ও সাইদুল মিলে হত্যাকাণ্ডের যে তথ্য ঐশী দিয়েছে তারও কোনো মিল পাওয়া যাচ্ছে না।

সূত্র আরও জানায়, স্বাভাবিকভাবে খুনের ঘটনায় যদি একাধিক ব্যক্তি অংশ নিতো তাহলে ছুরি একটা থাকতো না। সবার হাতেই অস্ত্র থাকতো। কিন্তু ঘটনাস্থল থেকে শুধুমাত্র একটি ছুরি উদ্ধার করা হয়েছে। একটি ছুরি দিয়ে তিনজন কোপানোর বিষয়টি একেবারে কাল্পনিক। আর খুনের আগে জনি ও সাইদুলের প্রবেশ এবং বাহির হওয়া নিয়ে ঐশীর দেয়া বক্তব্য ভিত্তিহীন। যদি তারা গাড়িতে করে আসতো তাহলে রাত নয়টা থেকে পরের দিন সকাল পর্যন্ত গাড়ি রাখার আলামত আসতো, দারোয়ানরা বিষয়টি জানতে পারতো। আর গাড়িতে করে না এসে তাদের পালানোর চিহ্ন পাওয়া যেত, কিন্তু কোনটিই পাওয়া যায়নি।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে গিয়ে ঐশীর কাছ থেকে যে খুনের বর্ণনা পাওয়া গেছে তাতে অন্য লোকের সেখানে উপস্থিতি অসম্ভব না। আর তাতে মনে হয়েছে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঐশী নিজেই ঘটিয়েছে, এমনকি চেতনানাশক যে ট্যাবলেট খাওয়ানো হয়েছে ঐশী নিজেই তা দোকান থেকে কিনে নিয়ে গেছে।

খুনের পর সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে যে আলামত সংগ্রহ করেছে তাতেও তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি পাওয়া যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। এ থেকে ধারণা করা যায়, ঐশী নিজেই তার বাবা-মাকে খুন করেছে।

এদিকে কাজের মেয়ে সুমি জিজ্ঞাসাবাদে বলছে, জনি ও সাইদুলের নাম সে ঐশীর কাছে শুনেছে। কিন্তু খুনের সময় সে দেখেনি। এতেও স্পষ্ট হয় খুন সংঘটিত হওয়ার সময় বাসায় অন্য কেউ ছিল না।

গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, ঐশীর সমস্ত কথার বিশ্লেষণ করা হচ্ছে। তার দেয়া তথ্য ও আমাদের প্র্রযুক্তিগত কিছু বিষয় তার সামনে উপস্থাপন করলে ঐশী নিশ্চুপ থাকছে। তাতেও খুনের সঙ্গে ঐশীর সম্পৃক্ততার বিষয়টি বোঝা যাচ্ছে।

এদিকে রিমান্ডে এসে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে ঐশী বলেছিল খুনের ঘটনার সময় তার দুই বন্ধু জনি ও সাইদুল ছিল। তারা ঘটনার দিন সন্ধ্যায় বাসায় আসে। তার নিজের রুমে জনি ও সাইদুলকে সে লুকিয়ে রাখে। জনির দেওয়া চেতনানাশক ট্যাবলেট খাইয়ে প্রথমে তার মা ও পরে বাবাকে অজ্ঞান করে রাত দু’টার দিকে জনি ও সাইদুল মিলে ছুরি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে।

তবে চাঞ্চল্যকর এ খুনের পরিকল্পনার সঙ্গে অন্যরা অর্থাৎ তার ঘনিষ্ট বন্ধুরা জড়িত থাকতে পারে বলে মনে করেন কর্মকর্তারা। এ বিয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ঐশীর দুই বন্ধু জনি ও সাইদুলকে খোঁজা হচ্ছে। কিন্তু তারা ঘন ঘন নিজেদের অবস্থান পরিবর্তন করার ফলে দ্রুত গ্রেফতার সম্ভব হচ্ছে না।

কর্মকর্তারা জানান, শনিবার ঐশী হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেওয়ার সম্ভাবনা বেশি নতুবা তাদের আবারও রিমান্ডে আনা হতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×