somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে ঐশী মাফ দেবে কে ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যান্স পার্টি, ডিজে পার্টি আর রঙিন দুনিয়ার বন্ধুদের নিয়ে দিন-রাত আড্ডা দেয়া ঐশী রহমান হঠাত্ করেই নামাজ পড়তে শুরু করেছে। মদ, গাঁজা, ইয়াবা সেবনে অভ্যস্ত ঐশী এখন পুরোপুরি বদলে গেছে। মাদকের কথা সে শুনতেই পারছে না। এই মাদকই তার বাবা-মাকে খুন করেছে। তাই মাদক থেকে দূরে থাকতে চায় ঐশী। জীবনে আর কখনোই মাদকের কাছে যাবে না বলে শপথ করেছে। গতকাল থেকে ঐশী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছে। গতকাল সোমবার কাউকে কিছু না জানিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করে ঐশী। তার রুমে থাকা বন্ধুরাই নয়, গাজীপুরের কোনাবাড়ির কিশোরী উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়করাও ঐশীর এই কাণ্ডে বিস্মিত হন। শুধু তাই নয়, গতকাল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঐশী। এদিকে গত রবিবার রাতে খালা সুবর্ণার তত্ত্বাবধানে দেয়া হয়েছে ঐশীর একমাত্র ভাই অহিকে। আপাতত সেখানেই থাকবে অহি।

গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বেগম লুত্ফুন্নেছা ইত্তেফাককে বলেন, কেমন যেন বদলে গেছে ঐশী। সোমবার সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে। নিজের অপরাধবোধ আর এতিম হওয়ার বেদনা সে হাড়ে হাড়ে বুঝছে। তার রুমে থাকা অন্য মেয়েদের সে বলেছে, আর জীবনে কোনদিন মাদকের ধারে কাছেও যাবে না। এই মাদকই তার বাবা-মাকে খেয়েছে। কোনদিন সুযোগ পেলে ছোট ভাইকে মানুষের মতো মানুষ করতে চায় সে। ছোট ভাইয়ের জন্য তার মনও কাঁদে।

বেগম লুত্ফুন্নেছা বলেন, অন্য ৮/১০ জন মেয়ের মতো সে দিন পার করছে। নিয়ম অনুযায়ী তাকে খাবার দেয়া হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত সে এমব্রয়ডারির কাজ শিখেছে। এরপর দুপুরের খাবারের পর বেলা ৩টা থেকে ৫টা একই কাজ শিখেছে। খুবই মনোযোগী ও সহজেই সে কাজ শিখতে পারছে। তার মধ্যে অনুশোচনা বোধও কাজ করছে। অন্যদিকে সুমি লেখাপড়া না জানায় তাকে গতকালই শিশু শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত রবিবার রাতে পুলিশের হেফাজত থেকে খালা সুবর্ণার হেফাজতে হস্তান্তর করা হয়েছে অহিকে। গতকাল তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, বড় মেয়ে ঐশীর হাতে বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অহি রহমান। তদন্তের স্বার্থে তাকে রাখা হয়েছিল পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তার হেফাজতে। তার কাছ থেকে কৌশলে বাবা-মা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে তদন্তকারীরা। তদন্ত কর্মকর্তাদের কাছে অহি বলেছে, 'আঙ্কেল! আপু ছুরি দিয়ে আম্মুর রক্ত বের করেছে'। এরপর আর কোন কথা বলতে পারেনি। পরে অহিকে গোপনে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখেছিলেন তারা। সূত্রমতে, নিহত স্বপ্না রহমানের আপন বোন সুবর্ণা রাজধানীর উত্তরায় পরিবার নিয়ে থাকেন। আপাতত সেখানেই অহিকে রাখার সিদ্ধান্ত হয়েছে।

আমাদের কোর্ট রিপোর্টার জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার তিন সাক্ষী আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা হলেন কেয়ারটেকার আসাদুজ্জামান, গার্ড মো. আব্দুল মোতালেব ও শাহিনুর ইসলাম। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হান্নান সাক্ষীদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী, আসাদুজ্জামান নূর ও রেজাউল করিমের খাস কামরায় আলাদা আলাদাভাবে জবানবন্দি রেকর্ড করেন। আদালতসূত্রে জানা যায়, জবানবন্দিতে তারা বলেন, ঘটনার পরদিন সকালে ঐশী, কাজের মেয়ে সুমি ও ছেলে অহি কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বের হয়ে যায়। যাবার সময় জিজ্ঞাসা করলে ঐশী জানায়, এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×