ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা ! ঐশীকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের কন্যা ঐশী রহমানকে কিশোরী উন্নয়ন সংস্থা থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঐশী প্রাপ্ত বয়স্ক উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত এ আদেশ দেন।
ঐশী ও সুমীর প্রকৃত বয়স কতো তা জানার জন্য গত ২২ আগস্ট রেডিওলজি ও ইমেজিং বিভাগে পাঁচটি পরীক্ষা করা হয়। ডাক্তারি পরীক্ষা শেষে তথ্য হাতে পেয়ে সমাজসেবা অধিদপ্তর তা আদালতে দাখিল করে।
প্রকৃত বয়স নিয়ে জটিলতা সৃষ্টির কারণে গত ২৪ আগস্ট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ঐশী ও গৃহকর্মী সুমীকে গাজীপুরের কিশোরী উন্নয়ন সংস্থায় পাঠানো হয়েছিল। সেখানে ঐশী সেলাই কাজ শিখছিল।
গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
মাহফুজ-স্বপ্না দম্পতির দু'সন্তানের মধ্যে ঐশী রহমান ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের 'ও'লেভেলের শিক্ষার্থী। তার ছোট ভাই ঐহী রহমান (৭) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন