somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৎ কর্মই কেড়ে নিল এক পিতার জীবন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থানীয় মাদক ব্যবসায় বাধা ও জমির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ—এই দুই কারণকে সামনে রেখে সিআইডি'র অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান (৬৯) হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে ফজলুল করিমের মেয়ে ফারজানা করিমের স্বামী চৌধুরী মকিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে। রামপুরা থানা পুলিশ নিহত ফজলুল করিম খানের গাড়ি চালক লিটনকে জিজ্ঞাসাবাদ করছে।

ফজলুল করিম খান কর্মজীবনে যেসব আলোচিত মামলা তদন্ত করেছেন এবং যেসব কুখ্যাত আসামি গ্রেফতার করেছিলেন সেসব বিষয় নিয়েও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এ তালিকায় প্রথমেই রাখা হয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হত্যার সময় খুনিরা হেঁটে এসেছিল। এমনকি তারা পালিয়ে যাওয়ার সময়ও কোন গাড়ি ব্যবহার করেছে বলে জানা যায়নি। এতে ধারণা করা হচ্ছে, খুনিরা স্থানীয় অর্থাত্ রামপুরা এলাকার।

নিহত পুলিশ কর্মকর্তা ছিলেন পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাসিন্দা। রামপুরা মসজিদ কমিটির সভাপতিও ছিলেন তিনি। এজন্য তিনি ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা সরবরাহ করেছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। রামপুরার বিভিন্ন অলি-গলিতে জমজমাট মাদক ব্যবসা চলে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছিলেন। মাদক ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে বিভিন্ন তথ্যও সরবরাহ করেছিলেন তিনি। কয়েকদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে তার প্রকাশ্যে কথা কাটাকাটি হয়। ঐ সময় মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফজলুল করিম খানকে দেখে নেয়ার হুমকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া নিহত কর্মকর্তার গ্রামের বাড়ির জমি নিয়ে বিরোধিতাকারী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও চাকরিজীবনে নিহত পুলিশ কর্মকর্তার চাঞ্চল্যকর মামলার আসামিদের বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

ফজলুল করিমের মেয়ে ফারজানা করিম অভিযোগ করেছেন, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদীতে জমি নিয়ে তার বাবার সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ ছিল। এর জের ধরে তার বাবাকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করেন তিনি। তবে ফারজানার স্বামী হাইকোর্টের আইনজীবী চৌধুরী মকিম উদ্দিন বলেন, জমিজমা নিয়ে বিরোধ থাকলেও, সেটাই হত্যার কারণ বলে তিনি মনে করছেন না।

নিহত ফজলুল করিম খান চাকরি জীবনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগে কর্মরত অবস্থায় বেশকিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তদন্ত করেছিলেন ও আসামিদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করেন। বিশেষ করে কালিগঞ্জের কুখ্যাত ডাকাত মুকিমগাজী, পুরনো ঢাকার তনাই মোল্লা এবং সিরাজদিখান, লৌহজং, মাওয়া, মেঘনা নদী এলাকার কুখ্যাত অনেক ডাকাত দলকে তিনি কঠোর হস্তে দমন করেন। ১৯৮৮ সালে মতিঝিল সোনালী ব্যাংকের ওয়াপদা শাখায় সুড়ঙ্গ কেটে ভল্ট ভেঙ্গে প্রায় ৪০ লাখ টাকা লুটের ঘটনাটিও তদন্ত করেছিলেন ফজলুল করিম খান। তিনি তদন্ত করে এই টাকা উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেন। ঐ বছরে এ্যালিফ্যান্ট রোডে শীতল ডিপার্টমেন্ট স্টোরে ডাকাতির ঘটনাটিও তিনি তদন্ত করেন এবং ডাকাতদের গ্রেফতার করেন। ২০০৪ সালের ২০ এপ্রিলে তিনি অবসরে যান। এক বছর এলপিআরে থাকার পর তত্কালীন সরকার তাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০০৫ সালে বারিধারায় সিদ্ধেশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার মেয়ে জবাইয়ের ঘটনাটিও তিনি তদন্ত করেন। ২০০৬ সালে তিনি অবসরে চলে যান। অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি সিআইডি'র এডিশনাল এসপি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরার ৭৫/২, বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফজলুল করিম খানকে গুলি করে হত্যা করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×