somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুরা যে স্বপ্ন দেখতে পারে এই তো বেশি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুরা যে স্বপ্ন দেখতে পারে এই তো বেশি........।

কোনো শিক্ষাব্যবস্থাই সমাজ-বিচ্ছিন্ন থেকে, পরিবারের ভূমিকা এবং দায়িত্ব অস্বীকার করে এগোতে পারে না৷ শিক্ষা প্রতিষ্ঠানকে সুনাগরিক গড়ার ভিত্তিস্থান হিসেবে দেখতে চাইলে সবার আগে পরিবার এবং সমাজের দিকে তাকাতেই হবে৷
বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলাদেশ
ঘর আর ঘরের বাইরের পরিপার্শ্ব মিলিয়ে যে দুনিয়াটা, তা-ই আসলে সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র৷ আমাদের দেশে শিশু-কিশোররা সেখানে কী শেখে? কি শেখাতে পারছি আমরা? শেখানোর জন্য বাবা-মা বা পরিবারের অন্যরা কতটা প্রস্তুত? সমাজইবা কতটা শিক্ষাবান্ধব?
ঘরে আর ঘরের চারপাশে কী কী আছে, যা সুশিক্ষায় সহায়ক? পরিবারে বই, বিশেষ করে স্কুলে অবশ্যপাঠ্য নয় এমন বই পড়ার অভ্যেস আছে ক'জনের? পাড়ায়, স্কুল-কলেজে পাঠাগার আছে? বাড়ির কাছে মাঠ আছে খেলার? পরিবারে বড়দের কোনো আগ্রহ আছে ছোটদের পাঠাগারে যেতে উদ্বুদ্ধ করার?

‘আলোকিত মানুষ’ গড়ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র


‘খেলাঘর', ‘কচিকাঁচার আসর'-এর মতো শিশুদের সাহিত্য-সংস্কৃতি চর্চার সংগঠনগুলো যে ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে, তা কি আমরা লক্ষ্য করছি? স্বাধীনতার পরও অনেক বছর যেসব ঘরে সকাল-সন্ধ্যা হারমোনিয়াম-তবলা বেজেছে, সেরকম ঘর এত কমে গেল কেন তা কি ভেবে দেখেছি? কেন ঘরে-রাস্তায়-রেডিও-টেলিভিশনে হিন্দি ছবি আর টিভি চ্যানেলের প্রভাব এত বেশি? কেন এত বেশি নারী পোশাকে বাঙালির চেয়ে বেশি আরবি?
স্বাধীনতার চার বছর পূর্তির আগেই যে ইতিহাস চাপা দেয়া এবং বিকৃতির শুরু হয়েছিল, আমরা কি তাতে ইতি টানতে পেরেছি? ৪৫ বছরে সংবিধানে কাঁটাছেড়া হয়েছে কতবার?
শিক্ষার আগে তো যাদের ‘শিক্ষা' দেয়া হবে সেই শিশু-কিশোরদের ভালোভাবে রক্ষাও করা দরকার৷ তাদের সব অর্থে ‘সুস্থ' রাখার পরিবেশ দরকার৷ তেমন পরিবেশ আদৌ আছে?
এ সব প্রশ্ন এড়িয়ে বা অগ্রাহ্য করে প্রাতিষ্ঠানিক শিক্ষা সুশৃঙ্খল হতে পারে? হয়েছে কোথাও? বরং উল্টোটাই তো হয়৷ রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা অনুযায়ীই একটি দেশের শিক্ষাকাঠামো গড়ে ওঠে৷ একে অন্যের পরিপূরক না হলেই দেখা দেয় বিপত্তি৷
পাশ্চাত্যের শিক্ষাব্যবস্থার যত গুণকীর্তনই আমরা করি না কেন, ভুলে গেলে চলবে না, সেখানেও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যস্থার ত্রুটি-বিচ্যুতি নিয়ে অনেক কথা হয়েছে৷ অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বকেই তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে স্বশিক্ষাকে বেশি গুরুত্ব দিতে দেখেছি৷
আশীষ চক্রবর্ত্তী ডয়চে ভেলে বাংলা বিভাগের সাংবাদিক
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলে
যেমন আইজাক আসিমভ৷ সায়েন্সফিকশন লেখক হিসেবেই বেশি পরিচিত তিনি৷ ছিলেন বস্টন ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির অধ্যাপক৷ অন্তত পাঁচ'শ বই লিখেছেন অথবা সম্পাদনা করেছেন৷ তাঁর লেখা ৯০ হাজার চিঠি এবং পোস্টকার্ডও শিল্পতুল্য৷ এমন প্রতিভাধর এক শিল্পীও মনে করতেন, ‘স্বশিক্ষাই একমাত্র শিক্ষা'৷
প্রাতিষ্ঠানিক শিক্ষা কি স্বশিক্ষায় সহায়ক, নাকি অন্তরায়? বিশ্বের সব দেশেই এ নিয়ে বিতর্ক আছে৷ অনেক প্রাতঃস্মরণীয়ই কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের চৌকাঠ মাড়াননি৷ কেউ কেউ ‘প্রচলিত' শিক্ষাব্যবস্থার প্রতি এত বিরূপ ছিলেন যে কেউ কেউ বলেই দিয়েছেন, পড়ালেখা আনন্দময় না হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকাই ভালো৷
ফ্রাংক জাপা বলেছিলেন, ‘‘মনটা পচে যাওয়ার আগে স্কুল ছাড়ো৷'' যুক্তরাষ্ট্রের কিংবদন্তিতুল্য এই প্রয়াত শিল্পী মনে করতেন, মেধা এবং ইচ্ছাশক্তি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে স্বশিক্ষিত হলেই প্রকৃত অর্থে শিক্ষিত হওয়া যায়৷
বাংলাদেশে বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষাদানের ব্যবস্থা যে নেই এ কথা সবাই হয়ত মানবেন৷ শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থেকেও যে কেউ জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার আশা করবে, সে উপায়ও নেই৷ তারপরও যে শিশুরা স্বপ্ন দেখছে এই তো বেশি!

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×