somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্থিকভাবে স্বচ্ছল সিলেটের এই হ-য-ব-র-ল অবস্থা, বাকীদের অবস্থা কী??

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটকে। অর্থনৈতিক এবং সামাজিকভাবে দেশের অন্য অনেক অঞ্চলের চেয়ে এই এলাকা কিছুটা ক্ষেত্র বিশেষে অনেক এগিয়ে। ২০০৪ সালের ঢাকা আসার পর অনেকেই বলতো তুমি লন্ডন বা সিলেটে না থেকে ঢাকায় আসছো কেন? হয়তো স্রেফ মজা করে বলতো, হয়তো বা সিরিয়াস।

এই অগ্রসরতার মধ্যেও আমরা যে কত পিছিয়ে আছি ডা. মঈন উদ্দিনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক ছিলেন। তাকে সিলেটে চিকিৎসা সেবা দিতে কেন ব্যর্থ হলাম আমরা। তাকে কেন ঢাকা আসতে হলো। কেন তাকে একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা গেলো না।

সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৬০ বছরে উপনীত হলেও কেন এরকম একটি প্রাচীন ও বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ হাসপাতালে এ জাতীয় চিকিৎসা সেবার সুযোগ নেই? আবার শহীদ শামসুদ্দীন ইউনিটকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত করা হলেও সেখানকার ব্যবস্থাপনা, অদক্ষতা এরই মধ্যে আমাদের অজানা নয়।

সরকারি হাসপাতালের যেখানে এই অবস্থা সেখানে বেসরকারি হাসপাতালগুলোর কী অবস্থা? কয়েকদিন আগে বেসরকারি হাসপাতালের মালিকদের এসোসিয়েশন দুইটি হাসপাতালকে করোনা রোগীদের জন্য ছেড়ে দেয় বা করোনা রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করে। সিলেটের এতগুলো বেসরকারি হাসপাতালের একটিতেও ডা. মঈনের চিকিৎসা করানো গেলো না? একটি আইসিইউ এর ব্যবস্থা করা গেলো না? একটি আইসিইউ অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা গেলো না? তাহলে কেন আইসিইউ সুবিধা সহ সিলেটের অন্যান্য বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড -১৯ রোগীদের চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছিল?

মড়ার উপর খড়ার ঘাঁ হিসেবে দেখা গেলো, সিলেটের মীরবক্সটুলা এলাকার সাধারণ জনগণ বেসরকারি মাউন্ড এডোরো হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন, সেই হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা সেবা সুবিধা প্রত্যাহার করার জন্য! আজব মানুষ, আজব আমাদের মানসিকতা! সিলেটের মানুষ এতো অমানবিক হবে, কল্পনাও করতে পারিনি! ধিক্কার!

সিলেটের মতো অর্থনৈতিকভাবে অগ্রসর একটি এলাকার চিত্র এই, তাহলে দেশের অনগ্রসর এলাকাগুলোর অবস্থা সহজে অনুমেয়। সময় এসেছে চিকিৎসা খাতের দিকে নজর দেবার, ঢেলে সাজানোর। সিঙ্গাপুর, কানাডা, ফ্রান্সের সাথে তুলনায় না গিয়ে তাদের কী আছে, আর আমাদের কি নেই সেই তুলনা করুন, যা নেই তা পূরণে সচেষ্ট হোন, ফাকা বুলি আর নয়।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×