somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছুই পানসে হয়ে যায়!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপারম্যান আর স্পাইডারম্যানের ক্রেজ ছেড়ে আমরা সবে সিন্দবাদে ডুব মেরেছি। আলিফ লায়লার সিন্দবাদের মত একটি সুলেমানি তলোয়াড় পাবার স্বপ্নে আমি বুদ। বাঁশ কেটে বানানো আমার সুলেমানি তলোয়াড় থেকে ‘ইয়া আল্লাহ কর্ মদদ’ বললেই বিজলী বের হয়ে আসবে প্রতিদিন সকালে এ বিশ্বাসে ঘুম ভাঙতো।
সেসময় হঠাৎ করেই দৃশ্যপটে হাজির ‘রোবোকপ’। সুপারম্যান হতে গেলে গলায় গামছা বাধা অবশ্যম্ভাবি। সিন্দবাদ হতে গেলে কোমরে তলোয়াড়। রোবোকপ হওয়া সে তুলনায় খানিকটা কঠিন। লোহা-লক্কড় কই পাই?
শেষমেষ হাঁটা আর গলা নকল করেই আমরা রোবোকপ। রোবটের মত করে হাঁটি আর মাটিতে পা পড়লে মুখ দিয়ে ‘ধপ ধপ’ শব্দ করি।
সন্ধেবেলা পড়তে বসে হঠাৎ রোবোকপ হয়ে চলাফেরা শুরু করলে মা যখন বলতেন কি রে কী হলো তখন চোখমুখ কুঁচকে যান্ত্রিক গলায় বলে উঠতাম- ‘কোথাও কোন অপরাধ ঘটতে চলেছে’। এরপরে মা’র তুণ থেকে যে বাণ বের হতো তা রোবোকপ কেন রোবোকপের বাবাও ঠেকাতে পারতো কিনা সন্দেহ।
বড় হয়েও এই রোবোকপের ভূত আমাদের আবার পেয়ে বসলো। ছোটবেলার রোবোকপ বড় পর্দায় আসছে শুনে আমরা আবার সেই শৈশবে। ইউটিবের পর্দায় ট্রেলার দেখি আর দিন গুনি কবে আসবে রোবোকপ।
নির্দিষ্ট দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো বলে আমরা দল বেঁধে যমুনা ব্লকবাস্টার্সে। পাশের সিটের আধুনিকা রূপসীকে পাত্তা না দিয়ে থ্রিডি চশমার গ্লাস দিয়ে তাকিয়ে আছি পর্দায়।
হতাশ হতে ইন্টারভ্যাল পর্যন্ত যেতে হোলনা। বন্ধুদের একজন গভীর ঘুমে। একজন টেক্সটিংয়ে ব্যস্ত। আর আমরা বাকিরা তর্ক করছি রোবোকপের হৃদপিন্ড বলে যে বস্তুটা দেখানো হলো সেটা আদতে ফ্যাপসা নাকি কলিজা?
ছোটবেলার ‘রোবোকপ’ মুহূর্তেই ‘রোবোফ্লপ’। আইএমডিবি রেটিং বলছে ৬.২। হলফেরত আমাদের মুখ থেকে ‌'চ'-বর্গীয় আর 'ম'-বর্গীয় গালি ছাড়া আর কিছুই বের হচ্ছিলোনা।
ছোটবেলার সাই-ফাই নায়কের এই করুণ দশার জন্য দায়ী কে? দূর্বল সিনেমা নাকি আমাদের স্বাদ?
ছোটবেলার গল্পগুলো বড়বেলায় নাকি পানসে হয়ে যায়। শৈশবে অপরাধীদের সাইজ করা রোবোকপ কি এই সূত্র ধরেই বড়বেলায় বেসাইজ হয়ে গেল?
হঠাৎ করে এই গল্প ফাঁদার কারণ নিচের প্রথম প্রশ্নটি। সাথের দ্বিতীয় প্রশ্নটি ফ্রি।
***১ : বড়বেলার স্বাদগুলোও কি আরেকটু বড়বেলায় কিংবা বৃদ্ধকালে পানসে হয়ে যাবে? তবে বিবাহিত বউ বা বরগুলোর কী হবে?
***২ : সিন্দবাদের সুলেমানি তলোয়াড় দিয়ে যে বিজলী বের হতো সেটা তার ছুরি দিয়ে বের হলে কী সমস্যা হোত? সে তো বিশাল তলোয়াড় বহনের ঝক্কি থেকে বেঁচে যেত।

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×