somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের মাথায় অদৃশ্য চামচ

২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছেলের খুব জ্ঞান আহরণের শখ। যেখানেই জ্ঞান পায় লুটে-পুটে খায়। জ্ঞানের খোঁজে সে যাত্রা করলো এক রাজার দরবারে।রাজা শুধালেন, কি চাও তুমি?
- জ্ঞান চাই মহারাজ।
- হুমম, আমার প্রাসাদের আনাচে কানাচে জ্ঞান ছড়ানো আছে। যাও পুরো প্রাসাদ ঘুরে আসো। তবে হ্যাঁ, তোমার মুখে পানি ভর্তি একটা চামচ দেয়া হবে। প্রাসাদ ভ্রমণ শেষে তোমার ভ্রমণ অভিজ্ঞতা এবং চামচ দুটাই পরীক্ষা করে দেখা হবে। চামচের পানির পরিমাণ যদি বিন্দুমাত্র নড়ন-চড়ন হয় তবে কল্লা যাবে। রাজি?
অনেক ভেবে চিন্তে ছেলেটি হ্যাঁ বলে। জ্ঞান বলে কথা।
প্রাসাদ ভ্রমণে বের হয়ে ছেলেটির চক্ষু ছানাবড়া। প্রাসাদের দেয়ালে দেয়ালে ফ্রেসকো, নানা চিত্রকর্ম যাতে জ্ঞানী-গুণীর বাণী, ইতিহাস প্রভৃতি নানা বিষয় চিত্রিত।
মাথায় ছেলেটির মাথা বাঁচানোর চিন্তা। চামচের পানির চক্করে জ্ঞান তার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে।
প্রাসাদের দীর্ঘ পরিভ্রমণ শেষে সে আবার দরবারে ফিরে এলো। কেল্লাফতের হাসি দিয়ে বললো, মহারাজ দেখুন আপনার পানি আই মিন চামচের পানির পরিমাণে কোন গরমিল হয়নি। মিলিয়ে দেখুন।
রাজার লোকজন চামচ পরীক্ষা করে দেখলো সব ঠিকঠাক।
রাজা বললেন, বটে। এবার তবে জ্ঞানের পরীক্ষা হোক। কি দেখলে তুমি?
ছেলেটি মাথা চুলকায়। মাথায় কোন উত্তর আসেনা।
রাজা অবাক হয়ে বলেন, অমুক দেয়ালের তমুক জিনিসটা দেখোনি?
রাজার একেকটা প্রশ্নে ছেলেটার শরীরের একেক অঙ্গে চুলকানি শুরু হয়। রাজা যেন প্রশ্ন নয় তার শরীরে বিছুটি পাতা ঘষে দিচ্ছেন। কোন উত্তরই সে দিতে পারেনা। শুধু শরীর চুলকায়।
জ্ঞানের পরীক্ষায় ছেলেটি ডাহা ফেল। রাজা বললেন, কি হে, কি হলো তোমার কিছুই তো বলতে পারলেনা।
কাচুমাচু করে ছেলেটি বলে, মহারাজ চামচের পানির দিকে নজর রাখতে গিয়েই এই দশা। আমায় যদি আরেকটিবার প্রাসাদ ভ্রমণের অনুমতি দেন?
- তথাস্তু। তবে এবারও চামচ আর পানি থাকবে। ভয় নেই। এবার কল্লা যাবার বিধান থাকছেনা। যাও...
ছেলেটি চলে গেল। দীর্ঘসময় পরে ফিরে এসে প্রথমে পানির পরীক্ষা দিতে হলো তাকে। চামচ আছে কিন্তু তাতে পানির ‘প’টাও নেই। কিন্তু জ্ঞানের পরীক্ষায় এবারে সে জিপিএ-ফাইভ। রাজার প্রশ্নে ফড়ফড় করে উত্তর আসছে মুখ থেকে।
রাজা বললেন, সবই তো হলো। মোর‌্যাল অফ দ্য স্টোরিটা তুমিই বলো শুনি।
ছেলেটি বিজ্ঞের মত হেসে বলে, মহারাজ, মুখে চামচ থাকা ভালো। তবে চামচের পানি নিয়ে সর্বদা মাথা ঘামানো ভালোনা। ইহা জ্ঞান আহরণের পক্ষে অতিশয় ক্ষতিকারক।
রাজা একগাল হেসে বললেন, যা ব্যাটা। তোর জ্ঞান আহরণের দরজা আজ পুরোপুরি খুলে গেল। বিশ্বজোড়া ছাত্র হয়ে জ্ঞান আহরণে লেগে যা।
মানুষ হিসেবে আমাদের প্রত্যেককেই অদৃশ্য চামচ মুখে নিয়ে জন্মাতে হয়। সোনা, রূপা কিংবা পিতলের সেই চামচে একসময় তুলে দেয়া হয় পানি। চামচ মুখে পানির পরিমাণ মাপতে মাপতে আমাদের হাঁটতে হয়, চারপাশ দেখতে হয়, জ্ঞান আহরণ করতে হয়। কারও চামচ একসময় মুখ ছেড়ে সরাসরি একদম মগজে আশ্রয় নেয়। পানি সহ।
আমাদের রাষ্ট্রের মাথায় সেঁটে বসা অদৃশ্য চামচের পানির স্থায়ীকরণে আসুন আমরা রাষ্ট্রকে অভিনন্দন জানাই।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×