somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্প-স্বল্প মন্দ গল্প

০৯ ই মে, ২০১৬ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহপাক ব্যবসাকে হালাল করেছেন। আর আমরা সেই ব্যবসার সাথে যুক্ত করেছি হারামকে। সবই ফাঁদ আর সবই মায়া। এই যেমন আমি। ছোটবেলা থেকেই বাবা-মা শিখিয়ে আসছেন ভালো ছেলে হতে হবে। ভালোই ছিলাম। ক্লাশ এইট পর্যন্ত বেশ ভালো ছিলাম। খারাপ কাজ বলতে কৈশোরের প্রথম প্রেমে পাগলপারা হয়ে একটি কিশোরীর মুখ সর্বক্ষণ মনে এঁকে রাখতাম, এই। ফলাফল পড়াশোনা চাঙে এবং পরীক্ষার ফল একদম ভূমিতে। কোনরকমে বৃত্তির দেখা পেলেও পা হড়কালাম ক্লাশ নাইনে।
কোন এক শুভক্ষণে আমার নজর পড়লো এক অশুভ বইয়ের ওপর। এতকাল খারাপ বই বলতে বুঝতাম ক্লাশ সেভেনে পড়ার সময় লুকিয়ে পড়া রাশিয়ান লেখক ভ্লাদিমির নভোকভের 'সম্রাট সুন্দরী ও ক্রীতদাস'। কিন্তু এবার যে রচনার স্বাদ পেলাম তাতে আমার ট্যারা চোখ সোজা হয়ে যাবার যোগাড়। গল্পের সাথে আবার রঙ্গীন ছবি। আহা, মধু! মধু!
আমি পড়ে গেলাম সেই মধুর ফাঁদে। সহপাঠীদের মনের বয়স আমার চাইতে অনেক আগেই বেড়ে গেছে। তারা তখন অনেকেই মধুব্যবসায়ী। ঐযে বলেছিলাম সবই ফাঁদ আর সবই মায়া। মায়ায় জড়িয়ে পড়লাম আমিও।
সেই আমলে আট আনায় আইসক্রিম, আচার আর এক টাকায় এক প্লেট চটপটি আর ফুচকা পাওয়া যেত। তাই মধুর সন্ধানে পাঁচটাকার বিনিময়ে ‘চটি বই’ ভাড়া নেওয়া বেশ বাড়াবাড়ির মতই ছিল। অনেকে যখন সরাসরি ডিপোতে গিয়ে ২৫ টাকা দিয়ে ‘চটি বই’ এর মালিকানা লাভ করছে তখন আমি তা ভাড়া নেওয়ার রসদ খুঁজছি। হায়রে বিধি!
ভালো ছেলে হিসেবে সুনাম ছিল তাই দুদিনের জন্য বিনা ভাড়ায় ব্যক্তিগত সংগ্রহে ‘চটি বই’ নিয়ে তার পাঠক হতে আমায় বিশেষ বেগ পেতে হয়নি। সে এক অন্য জগৎ। কিন্তু কথায় আছেনা- লোভে পাপ আর পাপে মৃত্যু। পাপবোধ না ছুঁলেও পাপ ছুঁয়ে গেল আমায়।
একদিন ক্লাশে গোপন সংবাদের ভিত্তিতে ক্লাশটিচারের অভিযানে ধরা পড়লো চটি ব্যবসায়ীরা। রাঘব-বোয়ালরা সব পাড় পেয়ে গেলেও আমাদের মত কিছু চুনোপুটি হলাম ষড়যন্ত্রের শিকার। অবৈধ কার্যক্রমের প্রতিবাদ কেন করলামনা এই অভিযোগে পৃষ্ঠদেশে এক বিশাল দাগ নিয়ে বাসায় ফিরলাম। গোসলের সময় পানির ছোঁয়া পেতেই যে জ্বলুনি শুরু হলো তাতে ‘চটি বই’ এর নাম মগজ থেকে বেড়িয়ে যাবার কথা। কিন্তু আমার হলো উল্টোটা।
ঠিক করলাম পড়াপড়ির মাঝে আর নাই। এবার করাকরি। আই মিন রচনা। বাৎসায়ন মুনি যদি কোনরকম বাস্তব অভিজ্ঞতা ছাড়াই কামশাস্ত্র রচনা করে ফেলতে পারেন তবে আমার জন্য চটি রচনা আর এমন কী কঠিন কাজ? ঘনিষ্ঠ সহচরেরা তো আমার প্রতিভায় যারপরনাই মুগ্ধ। রসময় গুপ্ত সাহেবের চাইতে নাকি কোন অংশে কম ছিলামনা।
পুরোনো এক বইয়ে অনেকদিন পর এরকমই একটুকরো কাগজ পেয়ে মনে হলো সত্যি খারাপ কাজে আমিও মন্দ ছিলামনা।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ রাত ১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×