ওয়াজ নামক অত্যাচারে কান ঝালাপালা। হুজুর হুজুগে বলেই চলেছেন। মাঝে মাঝে যা তা। ধর্ম বিষয়ে আমার মত ব-কলম ও জানে উনি ভুল বলছেন। অথচ উপস্থিত হাজেরান তুমুল ধ্বনিতে উনাকে সমর্থন জানাচ্ছেন।
হঠাৎ মনে হলো হুজুরের মুখে ফেইসবুকের কথা শুনছি। কান খাড়া করলাম।
"দুইন্যা ধ্বংসের কারণ হইলো ঐ মোবাইল। আর তার মধ্যে যেইটা চলে। বুঝলেন না? আরে ঐ যে ফেসবুক ফেসবুক। বাপে কয়, আব্বা কি করো? পোলা কয়, ফেসবুক আব্বা। বেডিরে মায় জিগায়, আম্মা তোমার হাতে কি? বেডি মুখ ঝামটা দিয়া কয়, ফেসবুক। ...সবাইরে খাইলো এই ফেসবুক।
আর একটা শয়তানি জিনিস। কন্ তো কী? আম্মায় দেখে, ঝি এ দেখে। দেখে আর শয়তানি শিখে। ওড়না বুক থাইক্যা উঠায়া গলায় রাখে। সেইটা কী? স্টার জলসা। এই স্টার জলসা এখন ফেসবুকেও চলে। আম্মায় রান্না বন্ কইরা ফেসবুকে স্টার জলসা দেখে।....
গজব নামাইছে এই ফেসবুক। দুইন্যা শ্যাষ কইরা দিতাছে। ...
আল্লাহর ওপর খোদকারি করেন? কেউ পারে নাই। ফেসবুকও পারবেনা। ধ্বংস হইয়া যাইবো ফেসবুক। মোবাইল টিপেন? ফেসবুক টিপেন? আঙ্গুল থাকবোনা। গইল্যা গইল্যা পড়বো।"
উপস্থিত হাজেরানের সমস্বরে আর্তনাদ মানে চিৎকারে হুজুরের গলার জোশ ঢাকা পড়ে যায়।
অতএব, মুমিনগণ যারা দিনরাত ফেইসবুক আর ম্যাসেঞ্জারের ইনবক্সে নিজেদের প্রোডাকশন করা বাণী শেয়ারের অনুরোধ জানান, তারা কিন্তু সাবধান। আঙ্গুল কিন্তু গইল্যা গইল্যা পড়বো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



